Fakir Lalon Shah লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Fakir Lalon Shah লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ জানুয়ারি, ২০১১

দুশো বছরে বাংলায় লালনভাব ও লালনসঙ্গীতের ক্রম ধারাপাত

0 মন্তব্য(গুলি)
এলাহি আলামিন গো আল্লাহ
বাদশাহ আলমপানা তুমি।
ডুবায়ে ভাসাতে পারো
ভাসায়ে কিনার দাও কারো
রাখো মারো হাত তোমার
তাই তো দয়াল ডাকি আমি ।।

নূহ নামে নবিজিরে
ভাসালেন অকুল পাথারে
আবার তারে মেহের করে
আপনি লাগান কিনারে
জাহের আছে ত্রিসংসারে
আমায় দয়া করো স্বামী ।।

নিজাম নামে পাপী সে তো
পাপেতে ডুবিয়া রইত
তার মনে সুমতি দিলে
কুমতি তার গেলো চলে
আউলিয়া নাম খাতায় লিখিলে
জানা গেলো ঐ রহমই ।।

নবি না মানে যারা
মোহাহেদ কাফের তারা
সেই মোহাহেদ দায়মাল হবে
বেসিহাব দোজখে যাবে
আবার কি সে খালাস পাবে
লালন কয় মোর কী হয় জানি ।।

লালনশাহী ঘরানার সাধুসঙ্গ এ কালামযোগে সূচিত হয়ে থাকে। কোনো গলদ না রেখে আমরাও আলোচনার গোড়ায় তাই শাঁইজির এ মহতী কালামের অনুসরণে তাঁর চরণে প্রার্থনা করি: দয়াল, আমাদের অন্তরে সেই সুরস ও সুমতি দাও যাতে আমরা তোমার ভাবলোকে ডুব দিয়ে অমূল্য রতন পেতে পারি। লালনভাবজগত মহাসমুদ্রের মতো। তাঁর অতলে লুকিয়ে আছে অমূল্য মণিমাণিক্য। এ মহাধন শুধু আত্মহারা মুক্তি পাগল সাধকদের পক্ষে লভ্য। আমাদের উদ্ধৃত এ কালামের শব্দ-বাক্যগুলোর মর্মার্থ খুব রহস্যময় হলেও অত্যন্ত বাস্তব সত্য। যেমন 'এলাহি' কথাটির অর্থ 'উপাস্য প্রভুগুরু' তথা 'সদ্গুরু'। 'আলম' অর্থ জগত। এর আরবি বহুবচন হলো আলামিন। অর্থাৎ জগতসমূহ। এখানে অবশ্য জগত মানে বিশেষ মনোজগত। উপরোক্ত কালামে শাঁইজির বলছেন, আল্লাহর চেহারা আছে। তাঁর হাতও আছে। সম্যক গুরু একজন সামাদ আল্লাহরূপে ভক্তদের মনোজগতের বাদশাহ্ আলমপানা। তিনিই নানা বিপদাপদে ফেলে শিষ্যের দৃঢ়তা পরীক্ষা করেন। আবার তিনিই পরিত্রাণ করেন ভক্তের বাঁচামরা সবই দয়াল মোর্শেদের মর্জিনির্ভর। তাই ভক্তের আমিত্ব বা অহম্ বলতে কিছু থাকে না। তিনি সর্বদা আপন গুরুমুখি তন্ময় আশেক।



এরপর বাকি দুটি অন্তরাতে শাঁইজি গুরুশিষ্যের আন্তসম্পর্ক কোরানে বর্ণিত নূহ নবী থেকে ভারতবর্ষে মোহাম্মদী ইসলাম ধর্মের মহান প্রচারক খাজাবাবা নিজামউদ্দিন আউলিয়া পর্যন্ত পরম্পরা আমাদের মানসপটে ফুটিয়ে তুলেন। পরিশেষে বলছেন 'লালন কয় মোর কী হয় জানি'। এমন দৈন্যভাব প্রকাশের মাধ্যমে দ্বীনে এলাহির সর্বকালীন-সর্বজনীন সত্যকে অখণ্ডভাবে আমাদের সামনে দাঁড় করান।



প্রবীণ সাধুদের মুখে শুনেছি তাঁরা শাঁইজির এ কালামকে প্রচলিত আরবি কোরানের 'দ্বার উদঘাটিকা' সূরা ফাতেহার বাংলা তফসিররূপে মূল্যায়ন করেন। নূহ থেকে নিজামউদ্দিন সবাই একেশ্বরে বিলীন। আমরা বাইরে থেকে দুই দেখলেও শাঁইজি দেখেন এক। খণ্ড খণ্ড বিকাশের মধ্যে অখণ্ডমণ্ডলের মাণ্ডলীনৃত্য চলছেই নূহ নবী থেকে নিজামউদ্দিন আউলিয়ার বিস্তৃত পরম্পরায়। মধ্যবতর্ী নবী-রসুলগণ যেমন দাউদ, সোলায়মান, মুসা, ঈসা, মোহাম্মদ, আলী, হোসাইন, খাজা গরীবে নেওয়াজ হয়ে নিজামউদ্দিনে যার বিকাশক্রিয়া অব্যাহত আছে। লালন শাঁইজিকে আমাদের অ্যাকাডেমিক বুদ্ধিবেনিয়াগণ খণ্ড একটি দেহমাত্র মনে করে হিন্দু-বাউল-নিম্নবর্গীয় সংস্কারের গণ্ডিতে ধরতে গিয়ে নিজেরাই ধরা খায়। তাঁকে বিচ্ছিন্নভাবে ২০০ বছরের একটি কালসীমার মধ্যে আবদ্ধ করে ধরতে গিয়ে বারবার পিছলে পড়লেও শাঁইজি তাঁর ভাবলোকে হাজার বছরের সব খণ্ডতাকে অতিক্রম করে কালজয়ী মহাসত্যের অভিব্যক্তি হয়ে ওঠেন। তিনি স্থানকালমুক্ত মহাপুরুষ বলেই অখণ্ডসত্তা। কিন্তু আমরা স্থানকালের গণ্ডিতে বাঁধা বদ্ধজীব। দুশো বছরের অাঁকশি দিয়ে তাঁকে আমরা ধরতে চাই। অথচ তিনি পেরিয়ে আসেন হাজারো বছরের সব ধারণাতান্ত্রিক ক্ষুদ্রতাকে। সত্য প্রকাশের নিরবিচ্ছিন্ন প্রবাহ ধরে জন্ম-জন্মান্তরে বহুরূপে নানা নামে তিনিই তিনিময় মহান শুদ্ধসত্তা।



ফকির লালন শাঁইজির আলোচিত কালামে বর্ণিত নিজামউদ্দিন আউলিয়া আসলে কে ? তাঁর মতো মহাপুরুষকে কতটুকুই বা উপলব্ধির ক্ষমতা রাখি আমরা? অল্পকথায় তাঁর আত্মিকশক্তি সম্বন্ধে যদি কেউ জানতে চাই তাহলে যাযাবরের লেখা 'দৃষ্টিপাত' নামক উপন্যাস থেকে একটি ঘটনার উলেস্নখ করা যায়। এখানে অসামান্য সে কাহিনির ছোট একটি অংশ তুরে ধরা হলো:

'দরজা খুলে গেল ইতিহাসের এক অতীত অধ্যায়ের। পাঠান সম্রাট আলাউদ্দিন খিলজি তৈরী করলেন একটি মসজিদ সেদিনকার দিলস্নীর একপ্রান্তে। তার মৃতু্যর দীর্ঘকাল পরে একদা এক ফকির এলেন সেই মসজিদে। ফকির নিজাম উদ্দিন আউলিয়া। স্থানটি তাঁর পছন্দ হলো। সেখানেই রয়ে গেলেন এই মহাপুরুষ। ক্রমে প্রচারিত হলো তাঁর পুণ্যখ্যাতি। অনুরাগী ভক্তসংখ্যা বেড়ে উঠল দ্রুতবেগে।



স্থানীয় গ্রামের জলাভাবের দিকে দৃষ্টি আকৃষ্ট হলো তাঁর। মনস্থ করলেন খনন করবেন একটি দিঘি যেখানে তৃষ্ণার্তেরা পাবে জল, গ্রামের বঁধূরা ভরবে ঘট এবং নামাজের পূর্বে প্রক্ষালন দ্বারা পবিত্র হবে মসজিদে প্রার্থনাকারীর দল। কিন্তু সংকল্পে বাধা পড়ল অপ্রত্যাশিতরূপে। উদ্দীপ্ত হলো রাজরোষ। প্রবল পরাক্রান্ত সুলতান গিয়াসউদ্দিন তোগলকের বিরক্তিভাজন হলেন এ সামান্য ফকির দিওয়ানা নিজামউদ্দিন আউলিয়া।



তোগলক রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিনের পিতৃপরিচয় কৌলিন্যমুক্ত নয়। ক্রীতদাসরূপে তার জীবন আরম্ভ। কিন্তু বীর্য এবং বুদ্ধি দ্বারা আলাউদ্দিন খিলজির রাজত্বকালেই গিয়াসউদ্দিন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন বিশিষ্ট ওমরাহরূপে। সম্রাটের 'মালিকদের' মধ্যে তিনি হয়েছিলেন অন্যতম। আলাউদ্দীনের মৃতু্যর পরে ছয় বছর পরপর রাজত্ব করলো দুজন অপদার্থ সুলতান, যারা আপন অ গম শাসনের দ্বারা দেশকে পৌঁছে দিলো অরাজকতার প্রায় প্র্রান্তসীমানায়। গিয়াসউদ্দীন তখন পাঞ্জাবের শাসনকর্তা। এমন সময় খসরু খান নামক এক ধর্মত্যাগী অন্ত্যজ হিন্দু দখল করলো দিলস্নীর সিংহাসন। গিয়াসউদ্দিন তার সৈন্যদল নিয়ে অভিযান করলেন পাঞ্জাব থেকে দিলস্নী, পরাজিত ও নিহত করলেন খসরু খানকে। সগৌরবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন বাদশাহী তখতে।

গিয়াসউদ্দিনের দৃঢ়তা ছিল, রাজ্যজয়ের শক্তি ছিল, শাসনের দক্ষতা ছিল। কিন্তু ঠিক সে অনুপাতে তার নিষ্ঠুরতাও ছিল ভয়াবহ। একদা দায়িত্বজ্ঞানহীন লোকের অসাবধানী রসনায় রটনা শোনা গেল গিয়াসউদ্দিনে মৃতু্যর। সুলতানের কানেও পেঁৗছালো সে ভিত্তিহীন জনরব। কিছুমাত্র উত্তেজনা প্রকাশ না করে সুলতান আদেশ করলেন তার সিপাহসালারকে, 'লোক আমাকে মিথ্যা কবরস্থ করেছে। কাজেই আমি তাদের সত্যিসত্যি কবরে পাঠাতে চাই'। অগণিত হতভাগ্যের জীবনাবসান ঘটলো নিমেষে, গোরস্থানে শবভূক পশুপাখির হলো মহোৎসব।

কিন্তু গিয়াসুদ্দিনের বিচক্ষণতা ছিল। সেকালে মুগলদের আক্রমণ এবং তার আনুষাঙ্গিক হত্যাকাণ্ড ও লুণ্ঠন ছিল উত্তর ভারতের এক নিরন্তর বিভীষিকা। গিয়াসুদ্দিন তাদের আক্রমণ ব্যর্থ করতে পত্তন করলেন নতুন নগর, তৈরি করলেন নগর ঘিরে দুর্ভেদ্য প্রাচীর এবং প্রাচীর দ্বারে দুর্জয় দুর্গ। একদিকে ক্ষুদ্র পর্বত আর একদিকে প্রাচীর বেষ্টীত নগরী মাঝখানে খনিত হলো বিশাল জলাশয়। সংবৎসরের পানীয় সম্পর্কে নিশ্চিত আশা থাকতো প্রজাপুঞ্জের।



ফকির সুলতান সংঘর্ষ ঘটালো এই নগর নির্মাণ, কিংবা আরও সঠিকভাবে বললে বলতে হয় নগর প্রাচীর নির্মাণ উপলক্ষ করেই। নিজামউদ্দিন আউলিয়ার দিঘি কাটাতে মজুর চাই প্রচুর। গিয়াসুদ্দীনের নগর তৈরী করতেও মজুর আবশ্যক সহস্র সহস্র। অথচ দিলস্নীতে মজুরের সংখ্যা অত্যন্ত পরিমিত, দুজায়গায় প্রয়োজন মেটানো অসম্ভব। অত্যন্ত স্বাভাবিক যে, বাদশাহ চাইলেন মজুরেরা আগে শেষ করবে তার কাজ, ততক্ষণ অপেক্ষ করুক ফকিরের খয়রাতি খনন। কিন্তু রাজার জোর অর্থের, সেটা পরিমাপ করা যায়। ফকিরের জোর হূদয়ের, তার সীমা শেষ নেই। মজুরেরা বিনা মজুরিতে দলে দলে কাটতে লাগলো নিজামুদ্দিনের দিঘি। সুলতান হুঙ্কার ছেড়ে বললেন, 'তবে রে'। কিন্তু তার ধ্বনি আকাশে মিলাবার আগেই এত্তালা এলো আশু কর্তব্যের। বাংলাদেশ বিদ্রোহ দমন করতে ছুটতে হলো সৈন্যসামন্ত নিয়ে।



শাহজাদা মুহম্মদ তোগলক রইলেন রাজধানীতে রাজ প্রতিভুরূপে। তিনি নিজামুদ্দিনের অনুরাগীদের অন্যতম। তার আনুকূল্যে দিবারাত্রি খননের ফলে পরহিতব্রতী সন্যাসীর জলাশয় জলে পূর্ণ হলো অনতিবিলম্বে। তোগলকদের নগর রইলো অসমাপ্ত। অবশেষে সুলতানের ফিরবার সময় হলো নিকটবতর্ী। প্রমাদ গণনা করল নিজামুদ্দিনের অনুরাগীরা। তারা ফকিরকে অবিলম্বে নগরত্যাগ করে পলায়নের পরামর্শ দিলো। ফকির মৃদুহাস্যে তাদের নিরস্ত করলেন, 'দিলস্নী দূর অস্ত' দিলস্নী অনেক দূরে। প্রত্যহ যোজন পথ অত্রিক্রম করছেন সুলতান। নিকট হতে নিকটতম হচ্ছেন রাজধানীর পথে। প্রত্যহ ভক্তেরা অনুনয় করে ফকিরকে। প্রত্যহ একই উত্তর দেন নিজামউদ্দিন 'দিলস্নী দূর অস্ত'।



সুলতানের নগর প্রবেশ হলো আসন্ন, আর মাত্র একদিনের পথ অতিক্রমণের অপেক্ষা। ব্যাকুল হয়ে শিষ্য-প্রশিষ্যেরা অনুনয় করলো সন্ন্যাসীকে, 'এখনও সময় আছে, এইবেলা পালান'। গিয়াসুদ্দিনের ক্রোধ এবং নিষ্ঠুরতা অবিদিত ছিলো না কারো কাছে। ফকিরকে হাতে পেলে তাঁর কী দশা হবে সেকথা কল্পনা করে তারা ভয়ে শিউরে উঠলো বারংবার। স্মিতহাস্যে সেদিনও উত্তর করলেন বিগত ভয়, সর্বত্যাগী সন্ন্যাসী, 'দিলস্নী হনুজ দূর অস্ত'। 'দিলস্নী এখনও অনেক দূর' বলে হাতে জপের মালা ঘোরাতে লাগলেন নিশ্চিত ঔদাসীন্যে।

নগরপ্রান্তে পিতার অভ্যর্থনার জন্য মুহম্মদ তৈরী করেছেন মহার্ঘ মণ্ডপ। কিংখাবের শামিয়ানা। জরিতে জহরতে ঝলমল। বাদ্য-ভাণ্ড, লোক-লস্কর, আমীর-ওমরাহ মিলে সমারোহের চরমতম আয়োজন। বিশাল ভোজের ব্যবস্থা। ভোজের পরে হস্তিযূথের প্রদর্শনী প্যারেড।

মণ্ডপের কেন্দ্র ভূমিতে ঈষৎ উন্নতভূমিতে বাদশাহের আসন। তার পাশেই তার উত্তরাধিকারীর। পরদিন গোধূলি বেলায় সুলতান প্রবেশ করলেন অভ্যর্থনা মণ্ডপে। প্রবল আনন্দোচ্ছ্বাসের মধ্যে আসন গ্রহণ করলেন। সিংহাসনের পাশে বসালেন নিজ প্রিয়তম পুত্রকে। কিন্তু সে মুহম্মদ নয়, তার অনুজ।

ভোজনান্তে অতিবিনয়াবনত কণ্ঠে মুহম্মদ অনুমতি প্রার্থনা করেন সম্রাটের কাছে: জাহাপনার হুকুম হলে এবার হাতির কুচকাওয়াজ শুরু হয়, হস্তীযূথ নিয়ন্ত্রণ করবেন তিনি নিজে। গিয়াসুদ্দিন অনুমোদন করলেন স্মিতহাস্যে। মুহম্মদ মণ্ডপ থেকে নিষ্ক্রান্ত হলো ধীর শান্ত পদক্ষেপে।

কড়্ কড়্ কড়র কড়াৎ।

একটি হাতির শিরসঞ্চালনে স্থানচু্যত হলো একটি স্তম্ভ। মুহূর্তের মধ্যে সশব্দে ভূপাতিত হলো সমগ্র মণ্ডপটি। চারদিকে ছড়িয়ে পড়লো অসংখ্য কাঠের থাম। চাপাপড়া মানুষের আর্তকণ্ঠে বিদীর্ণ হলো অন্ধকার রাত্রির আকাশ। ধুলোয় আচ্ছন্ন হলো দৃষ্টি। ভীত সচকিত ইতস্তত ধাবমান হস্তীযূথের গুরুভার পদতলে নিষ্পিষ্ট হলো অগণিত হতভাগ্যের দল। এবং বিভ্রান্তকর বিশৃঙ্খলার মধ্যে উদ্ধারকমর্ীরা ব্যর্থ অনুসন্ধান করলো বাদশাহের।

পরদিন প্রাতে মণ্ডপের ভগ্নস্তূপ সরিয়ে আবিষ্কৃত হলো বৃদ্ধ সুলতানের মৃতদেহ। যে প্রিয়তম পুত্রকে তিনি উত্তরাধিকারী মনোনীত করেছিলেন মনে মনে তার প্রাণহীন দেহের উপরে সুলতানের দু বাহু প্রসারিত। বোধ করি আপন দেহের বর্মে রক্ষা করতে চেয়েছিলেন তার স্নেহাস্পদকে।

সমস্ত ঐহিক ঐশ্বর্য প্রতাপ মহিমা নিয়ে সপুত্র গিয়াসুদ্দিনের শোচনীয় জীবনান্ত ঘটলো নগরপ্রান্তে। দিলস্নী রইলো চিরকালের জন্য তার জীবিত পদক্ষেপের অতীত। দিলস্নী দূর অস্ত। দিলস্নী অনেক দূর।

নিজামুদ্দিনের দরগায় প্রবেশ করে আজও প্রথমেই চোখে পড়ে আউলিয়া খনিত পুকুরটি। তার পাশে দিয়ে এক প্রশস্ত চত্বর যার মাঝখানে সমাধিস্থ হয়েছে তাঁর দেহ। সমাধির উপরে ও আশেপাশে রচিত হয়েছে সুদৃশ্য ভবন ও অলিন্দ। উত্তরকালের সম্রাট শাজাহান সমাধির চারিদিক ঘিরে তৈরী করেছেন সমাধির শ্বেতপাথরের খিলান; প্রাঙ্গণ বেষ্টিত করেছেন সূক্ষ্ম কারুকার্য খচিত জালিকাটা পাথরের দেয়ালে। দ্বিতীয় আকবর রচনা করেছেন সমাধির উপরস্থ গম্বুজ। ফকিরের পুণ্যনামের সঙ্গে আপনাকে যুক্ত করে নিজেকে তারা ধন্যজ্ঞান করেছেন।

গিয়াসুদ্দিনের রাজধানী তোগলকাবাদ আজ বিরাট ধ্বংসস্তূপে পরিণত। বিবিসিআই রেলওয়ের লাইন গেছে তার উপর দিয়ে। একমাত্র প্রত্নতাত্তি্বকের গবেষণার এবং টু্যরিস্টদের দ্রষ্টব্য হিসেবে আজ তার গুরুত্ব। নিজামুদ্দিনের দরগায় আজও মেলা বসে প্রতিবছর। দূরদূরান্ত থেকে পুণ্যকামীরা আসে দর্শনাকাঙ্ক্ষায়। সেদিনের রাজধানী তার অভ্রভেদী অহঙ্কার নিয়ে বহুদিন আগে মিশেছে ধুলোয়। দীন সন্ন্যাসীর মহিমা পুরুষানুক্রমে ভক্তজনের সশ্রদ্ধ অন্তরের মধ্যে দিয়ে রয়েছে অমস্নান। যার আকর্ষণ দূরকালে প্রসারিত।

দুনিয়ার রাজা-বাদশারা আধ্যাত্মজগতের মহাপুরুষ-শাহেনশাহ্দের কাছে কত না দুর্বল আর তুচ্ছ তা এ দৃষ্টান্ত থেকে সহজে অনুমান করা যায়। হ্যা, তোগলোকি রাজাদের মতো আমরা যারা বৈষয়িক বৈভবের আকর্ষণ আর আমিত্বের অহঙ্কারে অন্ধ তাদের পক্ষে লালন শাহের মতো মহাপুরুষকে চেনা-জানা 'দূর অস্ত'ঃ'হনুজ দূর অস্ত"।

-আবদেল মান্নান
২৬ নভেম্বর ২০১০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লালন বিশ্বসংঘ আয়োজিত সেমিনারে পঠিত মূল প্রবন্ধ।

শুক্রবার, ৯ এপ্রিল, ২০১০

লালনে দোল

0 মন্তব্য(গুলি)
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামে লালনের সমাধি প্রাঙ্গণে দোলপূর্ণিমা উপলক্ষে বিপুলসংখ্যক সাধু-ফকিরের সমাবেশ ঘটে। আগে দোলপূর্ণিমার এই সাধু সমাবেশ সাধুসঙ্গ নামে পরিচিত ছিল। এই সাধুসঙ্গে লালনপন্থী সাধু-ফকির একত্র হয়ে গুরুকার্য পালন করতেন। লালন দোলপূর্ণিমার এই সাধুসঙ্গ প্রবর্তন করেছিলেন সাধু-ফকিরদের মধ্যে ভাব বিনিময়ের পথ রচনা করার জন্য। তখনকার সাধুসঙ্গে সাধুগুরুরা একত্র হয়ে ভোরে গুরুকার্য সেরে দৈন্য গান গেয়ে নিয়ে দুপুর অবধি গোষ্ঠ গান পরিবেশন করতেন। এই গোষ্ঠ গানের অনুষ্ঠানের ফাঁকে মাঝখানে বাল্যসেবা ও দুপুরের স্নান সেরে নিতেন। দুপুরে গুরুকার্য, পারশ ইত্যাদির পর পূর্ণসেবা, সন্ধ্যায় গুরুকার্য ও প্রার্থনাগীতির পর মধ্যরাত্রি অবধি গান, জ্ঞানকথার আলাপন এবং শেষে অধিবাস অনুষ্ঠিত হতো। বর্তমান লালন-প্রবর্তিত দোলপূর্ণিমার সাধুসঙ্গ সম্পূর্ণ রূপান্তরিত হয়েছে। এখন দোলপূর্ণিমার আয়োজন পুরোপুরিভাবে ‘লালনমেলা’ বা ‘লালন স্মরণোৎসব’ নামে পরিচিতি পেয়েছে। এর চরিত্রগুণের সঙ্গে যুক্ত হয়েছে বারোয়ারি মেলার সব লক্ষণ। যেমন এই মেলার একটি প্রান্তজুড়ে থাকে বাউলদের বাদ্যযন্ত্র বিক্রির দোকান। এসব দোকানে সাজানো বিচিত্র ধরনের একতারা, দোতরা, ডুগি, প্রেমজুড়ি বা কাঠজুড়ি, মন্দিরার ভেতর থেকে দেশ-বিদেশের সাধুরা তাদের প্রয়োজনীয় বাদ্যযন্ত্রটি কিনে থাকেন। অন্য প্রান্তে থাকে লালনপন্থী তাঁতি সাধুদের তাঁতে তৈরি গামছা-লুঙ্গি বিক্রির দোকান। এ ছাড়া থাকে প্লাস্টিকের সামগ্রী, কারুপণ্য থেকে শুরু করে আসবাবসামগ্রী, পাটি, মাটির পুতুল, মাটির হাঁড়ি, গয়না ইত্যাদির দোকান। পাশাপাশি সাঁইজির গানের ক্যাসেটসহ গানের বইও বিক্রি হয়। তবে ছেঁউড়িয়ার দোলপূর্ণিমার অনুষ্ঠান এমন মেলার চেহারা পেয়েছে খুব বেশি দিন আগে নয়। আসলে বিগত শতকের পঞ্চাশ দশক পর্যন্ত উত্সবটি ছিল শুধু সাধু-ভক্তদের মধ্যে সীমাবদ্ধ। সে সময় এখানকার অনুষ্ঠানের একটি স্বতঃস্ফূর্ততাও বর্তমান ছিল। কিন্তু ষাটের দশকে লালন আখড়ার অনুষ্ঠান দুটি প্রশাসনিক সহায়তায় ক্রমশ আনুষ্ঠানিকতার ভেতরে আবদ্ধ হয়ে এর স্বতঃস্ফূর্ত রূপটি হারিয়ে ফেলে।
FileServe
তার পরও এ বছর দোলপূর্ণিমার অনুষ্ঠানের মধ্যে লালনের সমাধিকে ঘিরে একটি ভেক খিলাফত অনুষ্ঠান হয়েছে।

লালনের দর্শন

3 মন্তব্য(গুলি)
লিখেছেনঃ মোমেন
চৈতে-নিত্যে-অদ্বৈ এই তিন পাগলের ভাবশিস্য বাউল ধর্মের শিরোমনি সিদ্ধপুরুষ ফকির লালন শাহবাঙালির ধর্ম প্রচারক কলিকালের অবতার চৈতন্য।জাত-পাতের যাঁতাকলে পিষ্ট দরিদ্র মানুষের গৌরাঙ্গ-জাতহীন। নারী পুরুষ এক দেহে ধারণ করে আবির্ভূত।সিদ্ধপুরুষ লালন বাংলা ও এর বাইরে থেকে আসা সমস্ত মতবাদ আত্তীকরণের সর্বোচ্চ বঙ্গীয় প্রকাশ।'রবি ঠাকুরকে কিছুটা আধুনিককালের লালন বলা যেতে পারে'।

আমার লালনকে জানার ক্ষুদ্র চেষ্টার প্রথম কিস্তি।
FileServe
সমগ্র সিন্দ্ধু ও গাঙ্গেয় উপত্যকা তথা ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে ধারণ করছে অসংখ্য মানবের জীবন।নৃতাত্বিকভাবে জন্ম হয়েছে অনেক ভাষা, সংস্কৃতি বা এর বিশেষ রূপ ধর্ম।শত শত ধর্মীয় সম্প্রদায়ের হাজারো রীতি-নীতি, আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনার যে সনাতনী সংস্কৃতি তাই পরবর্তিতে হিন্দু ধর্ম নামে পরিচিত হয়ে ওঠে।পারসিয়ান ও আরবীয়রা মশলার ব্যবসাসূত্রে ভারতের সাথে পরিচিত হয়। এবং সিন্দ্ধু অঞ্চলের মানুষদেরকে সিন্দ্ধ্ বা ইন্দু (Indus Valley) বা হিন্দু বলে তারা অভিহিত করে ফলশ্রুতিতে তাবত দুনিয়ার মানুষের কাছে ভারতীয়রা হিন্দু ও তাদের সংস্কৃতি বা ধর্ম হিন্দু ধর্ম নাম লাভ করে বলে অধিকাংশ ঐতিহাসিকের মত। বহুবিধ তণ্ত্র-মণ্ত্র- ডাক-যোগ দর্শনের প্রকাশ্য ও গোপন চর্চা অথবা কপিল, বৃহস্পতিদের বস্তুবাদী চার্বাক দর্শনের অভূতপূর্ব ভূমি ইন্ডিয়া। ভিন্ন ভিন্ন ধর্মীয় বা দার্শনিক সম্প্রদায়ের সহ অবস্থানের ফলে জীবনাচরনের মিলন (fusion), ভিন্নতা (fission), ধর্মের ক্রমবিকাশ, নতুন নতুন ধর্মের আবির্ভাবে ভারত যেন এক গরম তাওয়া (melting pot)।এখানে উদ্ভুত বৌদ্ধ ধর্ম পারস্য, মধ্যপ্রাচ্য আর মধ্য এশিয়া বাদ দিলে সমগ্র এশিয়ায় প্রভাব বিস্তার করে।ভারতীয় ধর্ম বিস্তারিত (diffusion) হয়েছে অর্থাৎ রাষ্ট্রক্ষমতা ছাড়া ধর্মের অনুপ্রবেশ আর সেমেটিক(Semitic) ধর্মসমূহ প্রবাহিত (current/tide) হয়েছে অর্থাৎ রাষ্ট্রক্ষমতা ও ধর্ম অনুপ্রবেশ করেছে যুগপৎভাবে।দার্শনিক এই অবস্থানের কারণেই হয়তো ভারতীয়রা উপনিবেশ গড়ে তুলে নি কখনো কিন্তু উপনিবশিত হয়েছে বার বার।উপনিবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য হল মোগল আর ইংরেজরা।

সপ্তম শতকের তিরিশের দশকে মক্কা জয়ের পর আরবরা ইসলামের দর্শন হাতে নিয়ে দিগ্বিজয়ে বের হয় এবং ইসলাম ধর্ম প্রবাহিত হয়ে পশ্চিম দিকে মরোক্ক পর্যন্ত পুরানো সকল সংস্কৃতি খোলনলচে পালটে ফেলে এমন কী মুখের ভাষা পর্যন্ত প্রতিস্থাপিত করে কায়েম করে আরব বিশ্ব।এ প্রবাহের অতিরিক্ত সংযোজন স্পেন, এরপর ফ্রান্সের গলে গিয়ে ক্ষান্ত হয় আরবদের পশ্চিমমূখী যাত্রা। পূর্ব প্রবাহ ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয় পারস্যে।পারসিক সংস্কৃতির কাছে মুষড়ে পড়ে আরব সংস্কৃতি।ইরানে ইসলাম রূপান্তরিত হয়। ইরানের পার্শ্বে বাগদাদ দীর্ঘ দিন ইসলামের কেন্দ্রবিন্দু ছিল।আব্বাসীয়রা মুতাজিলাদের প্রধান পৃষ্ঠপোষক। ইসলামে যৌক্তিকভাবে আল্লার উপস্থিতি প্রমাণে প্রভাব বিস্তারকারী মুতাজিলারা ব্যর্থ হলে প্রভাব বিস্তার করে সূফীজম।যার উর্বর ভূমি হলো পারস্য বা ইরান।

সপ্তম শতক থেকে শুরু করে ত্রয়োদশ শতকে এসে মুসলমানরা মোটামুটি পুরো ভারতবর্ষ দখল করে।কিন্তু ততোদিনে ইরানে দেয়ালে ধাক্কা খাওয়া ইসলাম অনেকটা ভিন্নরূপে যা কীনা প্রধানত ইরানের সূফীদের দ্বারা প্রচারিত হয় ভারতে।মোহাম্মদ ও খোলেফায়ে রাশেদীনের পরে যে নামগুলেো শুনা যায় তা হলো-বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মইনূদ্দীন চিশতী, বাবা ফরীদ, নিজাম উদ্দীন আউলিয়া, শাহ জালাল ইত্যাদি যারা সকলেই সূফী।পারস্য আর মধ্য এশিয়া থেকে ঝাকে ঝাকে পীর-আউলিয়ারা ভারতে ধর্ম প্রচার করে যাকে বলা যায় ইসলামের বিস্তার(diffusion)।
মরমি কবি ফকির লালনকে জানার চেষ্টার প্রারম্ভে পদ্মা-মেঘনা-যমুনা বিধৌত ব-দ্বীপের অনিশ্চিত কৃষিভিত্তিক দরিদ্র জনগোষ্ঠীর জীবন এবং সনাতনী তথা হিন্দু , বৌদ্ধ এবং ইসলাম এই তিন ধর্মের মিথষ্ক্রিয়ার মানস জগৎ বিবেচনায় রাখা দরকার। হিন্দু ধর্মজাত বৈষ্ণব ধর্ম, বৌদ্ধ ধর্মের সহজিয়া মতবাদ, ইসলামের সূফী মতবাদ বাংলায় যা মূলত মারেফত বা মাইজভাণ্ডারী নামে পরিচিত- এই তিন মূল ধারার মিলনের ফলে উদ্ভূত বাংলার ধর্ম হলো বাউল ধর্ম।
বাউল একটি ধর্মীয় সম্প্রদায়।বাউলদের ধর্মের তত্ত্ব ও দর্শন আছে, সাধন পদ্ধতি আছে, সাধক জীবনের বিচিত্র অভিজ্ঞতা আছে, জগৎ ও জীবন সম্পর্কে তাদের একটি দৃষ্টিভঙ্গি আছে, এ সমস্তই ব্যক্ত হয়েছে তাদের গানে।এই সম্প্রদা্য়ের সাধকগণের তত্ত্ব দর্শন ও সাধনা সংবলিত গানই বাউল গান।
রূপ থেকে স্বরূপে ওঠাই বাংলার বাউলদের সাধনা।

কীভাবে পুরূষ-প্রকৃতি ( জীবাত্মা-পরমাত্মা/ নারী-পুরুষ) বিভক্ত হ'ল এবং কীভাবে দুই দেশে না থেকে একত্রে রইল। পদ্ম কোথায় প্রস্ফুটিত হয়, পদ্ম পুস্পের রসে কীভাবে সাধন হয় এবং সহস্রদল হতে রজঃস্রোতের সঙ্গে রসরাজ লীলা করতে করতে অগ্রসর হয়ে তিন দিন তিন রূপ ধারণ করে শেষে সহজ মানুষ রূপে আত্মপ্রকাশ করেন।তারপর প্রকৃতি-পুরুষের শৃঙ্গার দ্বারা উর্ধ্বগত হয়ে স্বস্থানে যেয়ে যুগল হয়ে নিত্যরস লীলা আস্বাদন করেন- বাউল সাধনার মূলভাবটি মোটামুটি এর মধ্যে ব্যক্ত। এর থেকে বোঝা যায় বা্উল সাধনা নারী-পুরুষের যৌথ সাধন পদ্ধতি।
অদ্বৈতাচার্য ও নিত্যানন্দ প্রকৃতি- পুরুষ-মিলন-ঘটিত ধর্মসাধনার পৃষ্ঠপোষক ছিলেন। নিত্যানন্দের পুত্র বীরভদ্রের সময় হতে বাউলরা সম্প্রদায় হিসেবে প্রকাশ্যে প্রতিষ্ঠিত হয় এবং গুরু পরম্পরায় ব্যাপ্ত হয় সারা বাংলায়।
বাউল সাধনার তিন স্তর
প্রবর্ত-- ভগবানের নিকট দৈন্য ও গুরুর করুণা প্রার্থনা।
সাধক-- দেহতত্ত্ব, মনের মানুষ, সাধনার স্বরূপের জ্ঞান লাভ।
সিদ্ধ--সাধনার পূর্ণতার স্বরূপ।
ফকির লালন ছিলেন সিদ্ধপুরুষ। বিশাখা লালনের সাধিকা।

লালন তথা বাউলদের যৌন সাধন।
বাঙালির কাছে যৌনতা বিষয়টি অনেক বড় ট্যাবু।নিয়মিত যৌন কাজে লিপ্ত হবে কিন্তু মুখে বলবেনা। চিন্তা করুন লালনের জীবন কাল আঠার শতকের শেষের দিক থেকে উনিশ শতক, সমগ্র ভারত বৃটিশদের দখলে। তথাকথিত মুসলমানদের (মোঘল) হাত থেকে নাছারারা ক্ষমতা দখল করেছে, মুসলমানরা জাত যাওয়ার ভয়ে শিক্ষা-দীক্ষা বাদ দিয়ে না বুঝে কোরান মুখস্ত করে জাত রক্ষায় ব্যস্ত।হিন্দুরা জাত-পাতের ঘেরাটোপ আর ইংরেজি শব্দ মুখস্ত করে অফিসের কেরানী বা বাবুগিরির মধ্যে ঘোড়পাক খাচ্ছে।

এমন সমাজে সম্পুর্ণ ভিন্ন স্কুল হল বাউলদের।

আধ্যাত্বিকতার চর্চায় মানবদেহকে ঈশ্বরের আবাস (বারামখানা) মনে করে বলে লালন/বাউলরা দেহ্তত্ত্বে (Physiology) ব্যাপক জ্ঞান অর্জন করে। লালনের গানের বিশাল অংশ জুড়ে দেহতত্ত্বের গান।দেহ থেকে দেহে প্রজন্ম থেকে প্রজন্মে ঈশ্বরের ধারাবাহিকতায় সঙ্গম বা নারী-পুরুষের মিলন বাউলদের সাধনার মূল কেন্দ্রবিন্দু।ডঃ উপেন্দ্রনাথ ভট্টাচার্যের মতে-''কীভাবে পুরূষ-প্রকৃতি ( জীবাত্মা-পরমাত্মা/ নারী-পুরুষ) বিভক্ত হ'ল এবং কীভাবে দুই দেশে না থেকে একত্রে রইল। পদ্ম কোথায় প্রস্ফুটিত হয়, পদ্ম পুস্পের রসে কীভাবে সাধন হয় এবং সহস্রদল হতে রজঃস্রোতের সঙ্গে রসরাজ লীলা করতে করতে অগ্রসর হয়ে তিন দিন তিন রূপ ধারণ করে শেষে 'সহজ মানুষ' রূপে আত্মপ্রকাশ করেন।তারপর প্রকৃতি-পুরুষের শৃঙ্গার দ্বারা উর্ধ্বগত হয়ে স্বস্থানে যেয়ে যুগল হয়ে নিত্যরস লীলা আস্বাদন করেন- বাউল সাধনার মূলভাবটি মোটামুটি এর মধ্যে ব্যক্ত।" এর থেকে বোঝা যায় বাউল সাধনা নারী-পুরুষের যৌথ সাধন পদ্ধতি।

যে কথা বলছিলাম লালনের সময়কালে বা তার আগে পরে বাউলরা সবসময় নিজেদের সাধন পদ্ধতির ব্যাপারে গোপনীয়তা রক্ষা করতো।যেহেতু তাদের আখড়ায় অনেক সাধিকা থাকতো এবং বাইরের মানুষকে তারা নিজেদের জীবনাচরণ বলতোনা ফলে সহজেই নানারকম কুৎসা রটনা করেতে পেরেছে নিন্দুকেরা। আবদ্ধ সমাজে যৌনতা বিষয়ে গুজব ছড়ানো খুবই সহজ।আর বিশাল এই সম্প্রদায়ের কোথাও কোথাও নাকি বিপথগামী কিছু বাউল আখড়ার পাশে পতিতালয় গড়ে নিতো। এটি মূল ধারা নয়।
এবার আসা যাক সোজা কথায় তাদের সাধনা কী? লালনের গানে প্রায়ই শোনা যায় 'সহজ মানুষ' বা 'অটল রূপ' 'মনের মানুষ' 'অচিন পাখি' বা আলেকজনা এর দ্বারা কী বুঝায়? খুব সহজ ভাবে বললে এর দ্বারা গুরু, মুর্শিদ, রাসুল, আদম, ভগবান, আল্লা, ঈশ্বর ইত্যাদিকে বুঝায়। কিন্তু লালন ঈশ্বরের সর্বোচ্চ রূপ মানবদেহের প্রানের ধারার সাথে কীভাবে মিশে থাকে সে রহস্য উৎঘাটনে সচেষ্ট ছিলেন। লালন তথা বাউলদের এ লক্ষ্যে সাধন পদ্ধতির সম্পর্কে যৎসামান্য জানা যায় তা হলোঃ

পুরুষের বীজ আর নারীর রজঃ মিলিত হয়ে মানবের জন্ম।আর এই দু'য়ের উৎপত্তি সঙ্গমকালে।যৌন উত্তেজনার চুড়ান্ত পর্যায়ে (Orgasm) সহজ মানুষ বা ঈশ্বরের অটলরূপ উপস্থিত হয়। বাউলরা এই স্তরে পৌঁছে স্থির থেকে সাধন করতে চায়।কাম নদীর নিন্মমূখী ধারাকে ঊর্ধমূখী করে যারা দীর্ঘক্ষণ ধরে অরগাজমে থেকে সহজ মানুষ সাধন করতে পারে তারা হলো সিদ্ধ পুরুষ।ফকির লালন একজন সিদ্ধপুরুষ।এবার দেখি লালন তার গানে কী বলছে

আমি কী সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবা রাতি নাই সেখানে।

যেতে পথে কাম নদীতে
পারি দিতে ত্রিবিণে (ত্রিবেণী)
কত ধনীর ধারা যাচ্ছে মারা
পইড়ে নদীর তোড় তুফানে।

রসিক যারা চতুর তারা
তারাই নদীর ধারা চিনে
উজান তরী যাচ্ছে বেয়ে
তারাই স্বরূপ সাধন জানে।

লালন বলে মইলাম জ্বলে
মইলাম আমি নিশি দিনে
আমি মনিহারা ফণির মতো
হারা হলাম পিতৃধনে।
এমন অসংখ্য গানে গানে লালন বা বাংলার অন্যান্য বাউলরা নিজেদের প্রেম,কাম, সাধনের কথা বলে গেছেন। রূপ (ঈশ্বর বা পরমাত্মা) থেকে স্বরূপে (মানব ও ঈশ্বর লীন) ওঠাই বাংলার বাউলদের সাধনা।
আমি আগের কিস্তিতে বলেছিলাম গুরু রবি ঠাকুর আধুনিক কালের বাউল। তার গানে গানে কবিতায় কবিতায় আধ্যাত্বিকতার সরব উপস্থিতি।সোনার তরীর হিং টিং ছট কবিতায় রাজা হবুচন্দ্র ভূপের স্বপ্নের খোয়াব নামায় দেখুন।গৌড়ের তথা বাংলার গুরুমারা চেলার উলট-পালট তাফসির-

‘ নিতান্ত সরল অর্থ , অতি পরিষ্কার ,
বহু পুরাতন ভাব , নব আবিষ্কার ।
ত্র্যম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ
শক্তিভেদে ব্যক্তিভেদ দ্বিগুণ বিগুণ ।
বিবর্তন আবর্তন সম্বর্তন আদি
জীবশক্তি শিবশক্তি করে বিসম্বদী ।
আকর্ষণ বিকর্ষণ পুরুষ প্রকৃতি
আণব চৌম্বকবলে আকৃতি বিকৃতি ।
কুশাগ্রে প্রবহমান জীবাত্মবিদ্যুৎ
ধারণা পরমা শক্তি সেথায় উদ্ভূত ।
ত্রয়ী শক্তি ত্রিস্বরূপে প্রপজ্ঞে প্রকট —
সংক্ষেপে বলিতে গেলে , হিং টিং ছট্‌ । '
স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,
গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।
তাহে এক পাগলা ব্যটা বসে একা একেশ্বরে--লালন (৩য় পর্ব)
ছোটবেলা থেকে শুনতাম আল্লা থাকে সাত আসমানের উপরে।মনে করতাম আমরা তো এক আসমান দেখি তার উপরে বুঝি বাকীগুলো।বিজ্ঞানের হাতেখড়িতেই গ্রহ নক্ষত্র ইত্যাদি পড়ে সব কিছু কেমন যেন হয়ে গেলো।হিসেব মেলে না। ছোট বেলাতেই গ্রামের লোকজনের মুখে শুনেছি 'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়... আট কুঠুরী নয় দরজা...।' কার গান কি বলছে কিছুই বুঝতাম না।কাউকে জিজ্ঞেস করলে আমাদের দেহে আত্মার যাওয়া আসা পর্যন্ত উত্তর মিলতো।কিন্তু কোথায় আট কুঠুরী নয় দরজা বা সাত আসমান?
বাউলদের সম্পর্কে জানা খুবই কঠিন কাজ। বলা হয়ে থাকে 'শম্ভুকের মতো আত্মসংকোচনশীল, আত্মগোপনশীল জীবন যাত্রার রীতি এই বাউলদের'। বাউলরা তাদের আধ্যাত্বিকতায় ব্যবহার করেছে ভারত পারস্য ও আরবের মিথ।ভারত হলো মিথের মক্কা।ফলে ধর্মের তত্ত্ব ও মিথের সহযোগিতায় তাদের সম্পর্কে কিছু ধারণা করা যেতে পারে।

লালনের খুবই পরিচিত একটি গানের কথায় আসা যাক--
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমনও ঘর শুন্যের উপর
আ মরি শুন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে।
খুব সুন্দর বুঝা যাচ্ছে ঈশ্বর তার বারামখানা এই মানব দেহ শক্ত করে তৈরী করেছে। কিন্তু কোথায়? শুন্যের উপর। শুন্য কী? বিজ্ঞানে এর কোন সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। যে কোন কিছুকে আমরা আপেক্ষিকভাবে শুন্য ধরতে পারি। শুন্যের জন্মভূমি ভারত।বুদ্ধের মূল দর্শনই হলো শুন্যবাদ।নাগার্জুন শুন্য সম্পর্কে বলেছেন " অস্তি-নাস্তি-তদুভয়ানুভয়চতুষ্কোটি বিনির্মুক্তং শুন্যরূপম"। সহজ ভাবে বললে দাঁড়ায়-
আছে যে তা নয়
নাই যে তাও নয়
আছে নাই উভয়ই তাও নয়
আছে নাই উভয়ই যে নয় তাও নয়। এই চার মুক্ত কোন কিছু হলো শুন্য।এরই উপর ঈশ্বর পোস্তা করে ঘর বেঁধেছে। তাই ফকির লালন বলছে-ধন্য ধন্য বলি তারে।

ঘরে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাড়ি
ঝড়ি-তুফান এলে পড়ে।

ঘরের একটি খুটি বলতে কী বুঝায়? প্রাণিবিজ্ঞানে পড়েছি সমস্ত প্রানিজগতকে মোটা দাগে দুভাগে ভাগ করা যায় মেরুদণ্ডী অমেরুদণ্ডী।এই মেরুদণ্ড প্রাণির বিবর্তনের খুবই বড় একটি ধাপ।মেরুদণ্ডের কশেরুকার ভিতর দিয়ে তিনটি স্নায়ু পেচিয়ে পেচিয়ে (কুণ্ডলী স্ত্রীবাচক কুণ্ডলিনী) মাথায় গিয়ে মিলেছে।যা ভারতীয় তান্ত্রিকদের কাছে অনেক সময় ত্রিবেণী নামেও পরিচিত।সুষুন্মা, ইড়া,পিঙ্গলা।সুষুন্মা অক্ষের মতো যাকে পেচিয়ে বাকি দুটি। ইড়া বাম শুক্রাশয় থেকে ডান নাসারন্ধ্র পর্যন্ত। শ্বেত বর্ণের শান্ত সৌম্য ও চাঁদের সাথে তুলনীয়। পিঙ্গলা (লাল) ডান শুক্রাশয় থেকে বাম নাসারন্ধ্র পর্যন্ত বর্ধিত। ইহা ভয়াবহ শক্তিশালী ও সূর্যের সাথে তুলনীয়।

ত্রিবেণীর শুরু থেকে শেষ পর্যন্ত স্তরে স্তরে বিভিন্ন কুঠুরী বা পদ্ম ফুলের বর্ণনা করা হয়েছে। পদ্ম গাঙ্গেয় অঞ্চলের খুব সাধারণ ফুল এবং প্রচুর মিথ। ব্রহ্মা স্বপ্ন দেখেন তার নাভিমূল থেকে পদ্ম ফুল ফুটে। স্বরস্বতী পদ্মফুলের উপর আবির্ভূত হন। প্রাণির দেহে ফুলের সনাক্তকরণ যাদের গ্রামদেশে বাড়ী তারা সহজেই করতে পারবেন। গরু ছাগলের বাছুর হওয়ার পর লোকজন পাহাড়া থাকে যেন ফুল না খেয়ে ফেলে। গরু তৃণভোজী কিন্তু এই আমিষ জাতীয় খাদ্য সরিয়ে না ফেললে সে অবশ্যই খায়। লালন তার গানে সরাসরি ফুল শব্দটিও ব্যবহার করেছেন।
কমল কোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি
সেইখানে পড়ে ফুলি
মধু খায় সে অলি জনা।
একমাত্র খুঁটি সুষুন্মার শুরু থেকে শেষ অবধি কুণ্ডলিনীর (ত্রিবেণী) বিভিন্ন স্তরে সাধনার মাধ্যমে ভিন্ন ভিন্ন চৈতন্য জাগ্রত করে শেষে ঈশ্বরের সাথে লীন হওয়াই দুনিয়ার সমস্ত সাধকের উদ্দেশ্য। সাধকের রূপান্তরের এই স্তর বা চক্র বা ফুল বা কুঠুরী বা আসমান উপমায় কখনও সাত কখনও আট বা নয় ধরনের স্তরের কথা বলা হয়ে থাকে। লালন ৭, ৮, ৯, সবই ব্যবহার করেছে-
দেশ দেশান্তর দৌঁড়ে কেন মরছ রে হাপিয়ে
আদি মক্কা এই মানব দেহে
দেখনারে মন ধ্যেয়ে।
মানুষ মক্কা কুদরতি কাজ
উঠেছে আজগবি আওয়াজ সাত তলা ভেদিয়ে।
আছে সিং দরজায় তারি একজন নিদ্রা ত্যাগি হয়ে
দেখনারে মন ধ্যেয়ে।
অথবা যে গানটি ধরে আলোচনা করছি তার পরের অন্তরায়-
মূলাধার কুঠুরী নয়টা
তার উপরে চিলে কোঠা
তাহে এক পাগলা ব্যটা
বসে একা একেশ্বরে।
ভারতীয় মিথে সাধনার এই স্তরসমূহকে মুলতঃ সাত চক্রেই আলোচনা করা হয়েছে। কোথাও বা উপবিভাগ করেছে আট বা নয় চক্রে।
সুষুন্মার ভিত্তি বা মূলকে বলা হয় মূলাধার চক্র।
মূলাধারের অবস্থান যৌনাঙ্গ ও পায়ু পথের মাঝে। চিত্রে বৃত্তের ভিতর চতুর্ভূজের দ্বারা বুঝানো হয়েছে পার্থিব বিষয় আশয়। হাতির পিঠের উপর নিন্মগামী ত্রিভূজ দ্বারা যোনী তথা বিশ্বমাতা, এর মাঝখানে পুরুষ প্রতীক শিবলিঙ্গ যাকে সাড়ে তিন প্যাচে জড়িয়ে সর্প দেবী কুণ্ডলিনী। এবার আসা যাক হাতির কথায়। হাতি ভারতে একটি মিথিক চরিত্র। মিথ অনুসারে 'একদা হাতি মেঘের মতো রূপ পরিবর্তন করতে পারতো, উড়তে পারতো।একদিন সে উড়ে গিয়ে বসলো এক ডালে। ঐ গাছের নীচে এক সাধু তার শিস্যদের পড়াচ্ছিলেন।এমন সময় ডাল ভেঙ্গে কয়েকজন শিস্য মারা গেল আর হাতি সুন্দর উড়ে গিয়ে বসলো অন্য ডালে। সাধু সাথে সাথে রেগে গিয়ে সমস্ত হাতি জাতিকে অভিশাপ দিলেন। হাতি তার রূপ পরিবর্তন ও উড়ার ক্ষমতা হারালো। এর পর থেকে হাতি পৃথিবীতে হেঁটে চলা একখণ্ড অভিশপ্ত মেঘ।' হাতির এই সিম্বল থেকে বুঝা যায় শর্তমুক্ত হলে সহজেই পৌঁচা যায় পরবর্তি কুঠুরীতে। মূলাধার স্তর সাধকদের কাছে খুবই স্থুল পর্যায়। এর দ্বারা পরিচালিত মানুষজন সক্রিয় নয়।
পরের চক্র স্বধিস্থান(Svadisthana) ।
এটি কুণ্ডলিনীর বিশেষ আবাস।শরীরের যৌনাঙ্গ বরাবর এর অবস্থান। এই চক্রে কুণ্ডলিনী জাগ্রত হলে জীবনের প্রধান লক্ষ্য হয় সেক্স। চিত্রে পানির অসুর মকর এর প্রধান উপাদান। ফ্রয়েড জীবনের এই চক্রের আলোচনা করেছেন ভালোভাবে। ভারতীয় সাধকেরা এই কুঠুরী উত্তরণের ব্যাপারে দ্বিধাবিভক্ত। একটি ধারা কামকে হ্যা বলেছে অন্যটি না। বাউলরা প্রথমটি।
৩য় তলা হলো মনিপুর-
নাভির লেভেলে এর অবস্থান। মানুষের ভোগবাদীতা,দখল মনোবৃত্তি ইত্যাদির প্রকাশ এখানে। বর্তমান পশ্চিমা জগতের জীবনে এই চক্রের প্রাধান্য।
উল্লেখিত চক্রসমূহ সাদামাঠা। যারা এর মধ্যে জীবন যাপন করে তাদের জাগতিক চাওয়া পাওয়াই নির্ধারণ করে জীবনের সুখ-দুঃখ।এরা নিষক্রিয় বা প্রতিক্রিয়াশীল। গুরু ঠাকুর বলেছেন 'পনের আনা মানুষ আসে খায় সন্তান উৎপাদন করে মারা যায়।'
পরবর্তি চক্র সমূহ উঁচু স্তরের।অনেকটা শরিয়ত-মারিফতের পার্থক্যের মতো। দান্তের মতে নতুন জীবনের শুরু।
চক্র চারঃ অনাহত(Anahata)
হৃদপিণ্ডের বরাবর এই পদ্ম। অনাহত মানেই আঘাত হীন।আমাদের সাধারণ অভিজ্ঞতা হলো আঘাত ছারা শব্দ অসম্ভব। কিন্তু বিজ্ঞানের Big Bang আল্লার কুন বা ভারতের ওঁম এই সব শব্দ আমাদের চেনা বস্তুর আগে। সাধকেরা চিরন্তন সেই আঘাতহীন শব্দ শোনার সাধনা করে। রাবেয়া বসরী বলেছেন নৈশব্দই সেরা ইবাদত। তিনি নদীর পারে বসে এই ইবাদতই করতেন।অনাহত শব্দ শুনার পরে পরবর্তি কুঠুরীতে গমন।
চক্র পাঁচ বিশুদ্ধ ( Vishuddha)
এর অবস্থান গলায়। কুণ্ডলিনী যখন এই তলে পৌঁছা্য় তখন সাধকের সাথে ঈশ্বরের কথাপকথোন হয়। চিত্রে নিন্মমূখী ত্রিভূজের ভিতর পূর্ণ বৃত্ত হলো পূর্ণ চন্দ্র। লালন তার বহু গানে বলেছে এই চাঁদের কথা। এখানকার দেবতা হলো অর্ধনরেশ্বর শিব। সাধকেরা দেখতে পান পারে যাওয়ার তরী।
লালন অসংখ্য গান লিখেছে পারাপার তত্ত্বের। চির মুক্তি লাভের এই যাত্রা খুবই বিপদ সংকুল। ঠিক সেই ফুলসেরাতের পুলের বর্ণনা।ওপারে আছে চির যৌবন অনন্ত ভূমি এক কথায় স্বর্গ।
সিদ্ধ পুরুষ হতে আর দু চক্র বাকী।
অহনা(Ajna) ষষ্ঠ চক্র
দুই ভ্রুর মাঝে উপরে মেয়েরা যেখানে টিপ পড়ে সেখানে এই চক্রের অবস্থান। সূফীদের ফানা ফিল্লা্হ বা ঈশ্বরের সাক্ষাৎ বা দিদার। রামকৃষ্ণের বর্ণনায় এ স্তরে কিছুটা আমি বা (Ego) থেকে যায়। তিনি বলেন এ যেন ঠিক কাঁচে ঘেরা বাতি। সবই দেখা যায় তবু থেকে যায় বাঁধা। মোহাম্মদের মিরাজে আল্লা ও তার মাঝে একটি পর্দা ছিল।
সহস্র( Sahasrara) ৭ম চক্র
এই স্তর হলো বাকা বিল্লাহ।ইউসুফ হাল্লাজের 'আয়নাল হক' বা আমিই সত্য। রামকৃষ্ণের বর্ণনায় কোন ধরণের বাঁধার অস্তিত্ত্ব নেই। শুধুই আলোর ঝলকানী। লালনের মতে দিবা রাতি নাই সেখানে। লালনের গানে দেখুন সহস্রের কথা
যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভূবনে
গুরুর দয়া যারে হয় সেই জানে।
শহরে সহস্র পারা তিনটি পদ্মার এক মহেরা
আলেক ছোঁয়ার পবন খোড়া ফিরছে সেখানে।
গুরুর দয়া যারে হয় সেই জানে।
সহস্রের উপরে চিলে কোঠায়ই পাগলা ব্যাটা থাকেন। এর পর লালন বলে-
উপর নীচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যতে পারি
কোন দরজা খুলে ঘরে।
সাড়ে নয় দরজা বলতে দুই চোখ, দুই কান, দুই নাক, মুখ, যৌনাঙ্গ, পায়ু। যৌনাঙ্গে নারীর দুই দরজা পুরুষের একটা গড়ে সাড়ে নয়।
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমনও ঘর শুন্যের উপর
আ মরি শুন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে।

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০০৯

সোনার মানুষ ভাসছে রসে

0 মন্তব্য(গুলি)
লিখেছেন..ফখরুল আবেদীন, প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো'য়
লম্বা ইঞ্জিন-নৌকাটির দুই ধার ধরে বসে থাকা ৪০-৪৫ জন নারী-পুরুষ। কারও মুখেই টু শব্দটি নেই। থাকলেও তা পাশের জনের কানে পৌঁছানোর কথা নয়। রাতের নিস্তব্ধতা ভেঙে একটানা ঠাঁ ঠাঁ শব্দ করতে করতে কচুরিপানার ঘর-সংসার তছনছ করে এগিয়ে চলেছে আমাদের নৌকা। ইছামতীর টলটলে জল কেটে এদিক-ওদিক হেলেদুলে এগিয়ে চলেছে একদল রাতজাগা লালন সাঁইয়ের ভক্তকে নিয়ে। গন্তব্য মুন্সিগঞ্জের সিরাজদিখানের গ্রাম দোসরপাড়া, যেখানে আগের দিন ৫ অক্টোবর থেকে চলছে লালন সাধকদের লালনবন্দনা। চলছে ‘লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ ১৪১৬’। ৫ ও ৬ অক্টোবর দুদিনজুড়ে এ আয়োজনে এবার জাপান ও ভারত থেকেও এসেছিলেন লালনসাধকেরা।

মেঘের হাতে বন্দী চাঁদ সেই সন্ধে থেকেই। মেঘ চুইয়ে নেমে আসা জ্যোত্স্না পথ দেখায় নৌকার মাঝিকে। দূরে মিটিমিটি আলো দেখা যেতেই খানিকটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। দাঁড়িয়ে পড়লেন দু-একজন। নৌকোর মাঝিকে আরও গতি বাড়ানোর জন্য অনুরোধ করলেন কয়েকজন। তর যেন সইছে না। দোসরপাড়া গ্রামের টেকেরহাটের নরম মাটিতে যখন নৌকা তার মাথা সেঁধিয়ে দিল, তখন রাত প্রায় আটটা। জ্বলজ্বলে আলোর মতো মানুষের কলকাকলিতে মুখর এক হাট। একসঙ্গে এতগুলো হাসিখুশি মানুষ দেখিনি বহু দিন। লালনের গানের প্রেমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নানা পেশার মানুষ। গ্রামের মানুষের খাতিরদারি শুরু হলো হাটে ঢোকার পর থেকেই। ধোঁয়া ওঠা সবজি-খিচুড়ি যেন অমৃত।
মূল অনুষ্ঠান শুরু হতে কিছুটা সময় তখনো বাকি। চায়ের কেটলির গরম জলে পড়ছে নতুন পাতা। দারুচিনি আর এলাচ দেওয়া চায়ের স্বাদ মনে থাকবে বহুদিন। ওদিকে পাকোড়াগুলোও ঠান্ডা হওয়ার সুযোগ পাচ্ছে না। এর মধ্যে চমকে উঠলাম তিন ভিনদেশি সাধু দেখে। মাকি কাজুনি, ফোকাওযাওয়া আর শুকো নিশিমুরা এসেছেন সুদূর জাপান থেকে এই সাধুসঙ্গে, লালনের গান শুনতে, গান শোনাতে। তিনজনেরই এই প্রথম বাংলাদেশে আসা। এর মধ্যে মাকি কাজুনি লালন ও দরবেশ সাধন ফকিরের গানের সাধনা করেছেন দীর্ঘদিন। পশ্চিমবঙ্গের বর্ধমানের লালনসাধক দরবেশ সাধন ফকিরের কাছে সংগীত শিখছেন বহুদিন ধরে। শিষ্যের মতো দরবেশ সাধন ফকিরও প্রথমবারের মতো এসেছেন তার দলবল নিয়ে এই সাধুসঙ্গে। সাধুসঙ্গের অন্যতম উদ্যোক্তা কবির হোসেনের আমন্ত্রণে এসে দরবেশ সাধন ফকির রীতিমতো উচ্ছ্বসিত। বললেন তাঁর মুগ্ধতার কথা, ‘এখানে এসে সত্যি আমি মুগ্ধ হয়েছি। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে লালনসংগীত পরিবেশন করার মধ্যে অন্য রকম এক মজা আছে।’ জানালেন আবারও আসতে চান। বললেন এই সাধুসঙ্গকে দুই বাংলার লালনসাধকদের মিলনমেলায় পরিণত করার স্বপ্নের কথা। শোনালেন নিজের ‘সাঁইয়ের লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে’সহ কয়েকটি লালনসংগীত। মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। একে একে গান শোনালেন পশ্চিমবঙ্গের স্বপন অধিকারী, সুমন্ত বাউল, ভজন দাস বৈরাগীর সঙ্গে এ দেশের দরবেশ নহির শাহ, রাজ্জাক বাউল, টুনটুন বাউল, তকবির হোসেন শাহসহ আরও অনেক বাউলসাধু। এঁদের মধ্যে জাপানি নারী মাকি কাজুনি ও ফোকাওযাওয়া লালন গান পরিবেশন করে মুগ্ধ করে দেন উপস্থিত ভক্ত-অনুসারীদের।
লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ ১৪১৬ চতুর্থবারের আয়োজনে সাধুসঙ্গে লালনজীবনী ও সাধনাবিষয়ক বয়ান এবং লালনগীতি পরিবেশন করেন কুষ্টিয়া, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ঢাকাসহ দেশের নানা অঞ্চলের লালন সাধক ও ভক্ত-অনুসারীরা। লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ ও ধামের পাশেই গড়ে তোলা হয়েছে ‘লালনসংগীত বিদ্যালয়’। ৫ অক্টোবরে স্কুলটির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লালন-গবেষক আবুল আহসান চৌধুরী, দরবেশ নহির শাহ এবং ড. ফজলুল আলম। ওই দিনই বিকেল সাড়ে চারটায় সাধুগুরুদের আসন গ্রহণ ও অধিবাস। এরপর পর্যায়ক্রমে মধুপূর্ণিমা সাধুসঙ্গের নামকরণ কার্যাবলি ও বিধিবিধান জ্ঞাপন, ফকির লালন সাঁইজির জীবনলীলা স্মরণ, গুরুকর্ম, সমবেত কণ্ঠে গুরুদৈন্য ও দৈন্য গানের পর রাত সাড়ে আটটায় শুরু হয় লালনগীতির মূল আসর। চলে ভোররাত পর্যন্ত। ৬ অক্টোবরও গোষ্ঠ গান, গুরুকর্ম, বাল্যসেবা, পূর্ণসেবার পর শুরু হওয়া দ্বিতীয় রাতের লালনগীতির মূল আসর চলেছে।
পশ্চিমবঙ্গের বিখ্যাত লালন সাধক দরবেশ সাধন ফকিরের নিজের গাওয়া গানের সঙ্গে পাল্লা দিয়ে তবলা বাজিয়ে চলেছেন সুকুমার মালিক আর রমজান ফকির।
তাঁদের এই যুগলবন্দী ঘুম কেড়ে নিয়েছে উপস্থিত দর্শক-শ্রোতার। অসহায় ঘুমের পরিরা বেছে নিয়েছে দু-একটা ছোট্ট শিশুকে। খানিকক্ষণ আগেও বাবার কোলে বসে গান শোনা শিশুটি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাবার কোলে বসে লালনসংগীত শোনার এই রাতের কথাই হয়তো বলে বেড়াবে কোনো এক যান্ত্রিক জীবনে।
রাত বাড়তে থাকে, বাউলের কণ্ঠ ভারী হয়। একতারা আর বাঁশির সুর এখনো নবীন। ফিরে আসার পালা। চুপি চুপি পা বাড়াই ঘাটের দিকে। কানে বাজতে থাকে মাকি কাজুনির গাওয়া সাঁইজির ‘সোনার মানুষ ভাসছে রসে’ আর আমি সোনার মানুষ হতে পারিনি তাই ভেসে পড়ি ইছামতীর জলে। মেঘের কবল থেকে চাঁদ এখন মুক্ত। অপার্থিব জ্যোত্স্নায় ভেসে যাচ্ছে চরাচর। ইছামতীর নিস্তরঙ্গ জল কেটে এগিয়ে চলেছে নৌকা। তাকিয়ে রই ফেলে আসা হাটের পানে। হাটের উজ্জ্বল আলোগুলো মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে।

Free Website Hosting

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০০৯

লালন সাঁই

0 মন্তব্য(গুলি)

যারা বই-পত্র না পড়ে শর্টকাটে লালন সম্পর্কে জানতে চান, তাদের জন্যই এই পোষ্ট। "লালন সাঁই" শিরোনামের যে গ্রন্থ থেকে আমি তথ্য সংগ্রহ করেছি, সেই গ্রন্থের লেখক শিকার করেছেন যে গ্রন্থটিতে পরিবেশিত বেশীরভাগ তথ্যরই শক্ত কোন ভিত্তি নেই। নির্ভরশীল সূত্র থেকে প্রাপ্ত আর তাঁর নিজের কাছে যেগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, সেগুলো নিয়েই তিনি গ্রন্থটি রচনা করেছেন। লেখক আবার বাংলা সাহিত্যের গবেষক, তাই বইটি আমার কাছে বেশ নির্ভরযোগ্য মনে হয়েছে।

লালনের জন্মকাল আর জন্মস্থান নিয়ে পন্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। তিনি নিজেও এই বিষয়ে ছিলেন নীরব। তাঁর জীবনীর প্রামাণ্য ও প্রাচীন বিবরণও বেশ দুর্লভ। ধারণা করা হয় তিনি ১৭৭৪ সালে তৎকালীন নদীয়া জেলার অধীন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত গরাই নদীর তীরবর্তী ভাঁড়ারা গ্রামের একটি হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন মাধব কর ও পদ্মাবতীর একমাত্র সন্তান। শৈশবের পিথীন হন। অর্থাভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের মুখ-দর্শন করতে পারেননি। গ্রামে বাউল ও লোকসঙ্গী্তের ব্যাপক চর্চা ছিল। এই সাঙ্গীতিক ঐতিহ্যের পরিবেশেই লালনের জন্ম। লালন বাল্যকাল থেকেই ধার্মিক আর গানপাগল ছিলেন। অল্প বয়সে সংসারের ভার নিতে হয় এবং তাঁর বিয়েও হয়ে যায়। শশুরবাড়ীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি মা-বউ নিয়ে আলাদাভাবে বসবাস শুরু করেন।

প্রতিবেশী বাউলদাসের সঙ্গে আরও কয়েকজনকে সাথে নিয়ে তিনি একবার গঙ্গাস্নানে যান। কেউ কেউ বলে তিনি তীর্থভ্রমণে গিয়েছিলেন। যাই হোক, স্নান সেরে ফেরার পথে তিনি গুরুতরভাবে বসন্তরোগে আক্রান্ত হন। রোগ ক্রমশ বৃ্দ্ধি পেলে তিনি অচেতন হয়ে যান। সঙ্গী্রা তাঁকে মৃত মনে করে নদীতে ফেলে এসে মারে ভো দৌড়। লালনের গ্রামে গিয়ে তারা সবাইকে লালনের মৃত্যু সংবাদ জানিয়ে দেয়। সবাই ব্যাপারটিকে নিয়তির পরিহাস মনে করে স্বাবাভিক ভাবেই নেয়।

এদিকে লালনের "মৃতদেহ" ভাসতে ভাসতে কূলে এসে ঠেকে। নদী থেকে পানি নিতে এসে এক মুসলিম রমণী তাঁকে দেখে আপন ঘরে আশ্রয় দেয়। তাঁর সেবা-শুশ্রুশায় লালন আরোগ্যলাভ করে ঘরে ফিরে যান। বসন্ত রোগ তার মুখ-মন্ডলে অজশ্র্য ক্ষতচিহ্ন এঁকে এবং তাঁর এক চোখের দৃষ্টি কেড়ে নিয়ে বিদায় নেয়। তিনি মা ও স্ত্রীর টানে ঘরে ফিরে আসেন।

তাঁর এই আকস্মিক প্রত্যাবর্তনে তাঁর মা-স্ত্রী খুশি হলেও গ্রামের হিন্দু পাবলিক বেঁকে বসে। ধর্ম-শাস্ত্র টেনে এনে বিধর্মীর ঘরের আহারাদি গ্রহনের "অপরাধে" লালনের জাত কেঁড়ে নেয়া হয়। অমানুষিক রাগে লালনও গ্রাম থেকে বিদায় নেন। গৃহত্যাগের সময় লালনের স্ত্রী তাঁকে সঙ্গ দিতে চাইলেও সমাজের বাঁধনের কারণে তাঁর ইচ্ছে ফলবতী হয়নি। এর কয়েক বছর পরেই তিনি ইহলোক ত্যাগ করেন। একজন রিক্সাওয়ালা দুর্ঘটনার কবলে পড়ে হাত-পা হারালে তার জীবন যেভাবে প্রভাবিত হয়, নিজ গ্রাম থেকে বিতাড়িত হয়ে লালনের জীবনও সেরকম প্রভাবিত হয়েছিল। তারপর মড়ার উপর খাড়ার ঘায়ের মত পত্নীবিয়োগের খবর তাঁর কাছে পৌছে দেয়া হল। এই দু'টো ঘটনাই মূলত আমাদের চিরচেনা "লালন শাহ" এর জন্ম দিয়েছিল।

গৃহত্যাগের পর লালন সিরাজ সাঁই নামক এক বাউলগুরুর কাছে বাউল মতবাদের উপর দীক্ষা নেন। দীক্ষা নেয়ার আগেই তাঁর ধর্মান্তর হয়েছে বলে গবেষকরা মনে করেন। গ্রামবাসীর সাম্প্রদায়ীকতা তাঁর মধ্যে আনুষ্ঠানিক ধর্মের(organized religion) প্রতি প্রবল বিতৃষ্ঞা জাগিয়ে তুলে। কিন্তু তাঁর মধ্যে হিন্দু ধর্মের উপর রাগ বেশী ছিল। বেদের উপর তাঁর গানের মধ্যে এমনভাবে ঝাপিয়ে পড়তেন যা মোটেই লালনসুলভ নয়। লালনের গান থেকে ধারণা করা হয়, তিনি agnostic ছিলেন। তিনি বিশ্বাস করতেন মসজিদ, গীর্জায়, মন্দিরে গিয়ে পূজা, প্রার্থনা কিংবা নামাজ আদায়ের মাধ্যমে কোনভাবেই স্রষ্টার সাক্ষাৎ মেলা সম্ভব নয়। লালন বিশ্বাস করতেন মানবদেহের অন্তরেই খোদা লুকিয়ে আছে। সব পার্থিব চাহিদাকে বর্জন করে আত্ম-উপলদ্ধিতে নিজেকে নিয়োজিত করলেই স্রষ্টার সন্ধান পাওয়া যাবে বলে তিনি মনে করেন।

লালনকে মুসলিম প্রমাণ করতে যেসব দলিল উপস্থাপন করা হয়, তার সবগুলোই জাল। লেখক কয়েকজন গবেষকের উদ্ধৃতি দিয়ে বলেন যে এইসব দলিল মূলত ইসলামপন্থী কিছু ব্যক্তি দ্বারা রচিত হয়েছে। তাঁরা লালনকে মুসলিম বানানোর প্রচেষ্টায় "লালন সাঁই" কে "লালন শাহ" বানিয়ে ছেড়েছেন। "সাঁই" যে আসলে "আলহাজ্ব" এর মত একটি সম্মান প্রদর্শনের পদবী, তা তাঁরা বুঝতে পারেননা। লালন তাঁর গানে প্রায়ই আল্লাহকে "সাঁই" নামে সম্বোধন করেন।

লালন সঙ্গী্ত সাধনার মাধ্যমে স্রষ্টাকে খুজতেন। তাঁর গান ছিল অধ্যাত্ম-ভাবাবেগের ফসল। তাঁর সংগীত রচনার পদ্ধতি নীচের বিবরণটিতে লক্ষ্য করুনঃ-
Web Hosting

তাঁহার অন্তঃকরণের ভাবরাশি যখন দুকূলপ্লাবিনী তটিনীর ন্যায় আকুল উচ্ছ্বাসে উথলিয়া উঠিত, তখন তিনি আর আত্মসংবরণ করতে পারিতেন না। শিষ্যগণকে ডাকিয়ে বলিতেন, "ওরে আমার পুনা মাছের ঝাঁক এসেছে"। ইহা শুনিবামাত্র শিষ্যগণ যে যেখানে থাকিত ছুটিয়া আসিত। তখন সাঁইজী তাঁহার ভাবের আবেশে গান ধরিতেন। শিষ্যেরা যন্ত্রদির তান লয়ে সঙ্গে সঙ্গে গাহিয়া চলিত। ইহাতে আর সময় অসময় ছিল না। সর্বদাই এই "পুনা মাছের ঝাঁক" আসিত


লালন মুখে মুখে গান রচনা করতেন আর তাঁর শিষ্যরা তা লিপিবদ্ধ করতেন। লিপিকরের কাজ করতেন মানিক শাহ ওরফে মানিক পন্ডিত ও মনিরুদ্দিন শাহ। লালন শিষ্যরা মনে করেন, তাঁর রচিত গানের সংখ্যা ১০ হাজারের মত হবে।

পার কর হে দয়ালচাঁদ আমারে
ক্ষম হে অপরাধ আমার ভবকারাগারে


অন্তিমশায়নেও আল্লাহ কিংবা গান, কোনটিই ত্যাগ করতে পারেননি।

লালন সম্পর্কে অনেক মূল্যবান তথ্য "হিতকরী" পত্রিকা থেকে পাওয়া গেছে। লালনের চরিত্র বিষয়ে হিতকরী যেসব শব্দ ব্যাবহার করে- ধর্ম্পরায়ণ, চরিত্রবান, সত্যাশ্রয়ী, অসাম্প্রদায়ীক, সংস্কারমুক্ত, তত্তজ্ঞানী, সদগুরু, প্রচারবিমুখ, মাতৃভক্ত, কর্তব্যনিষ্ঠ ও দৃ্রচিত্ত সংগ্রামী। লালনের মধ্যে ছিল গভীর পত্নী-প্রেম ও যে কোন অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা। একবার তাঁর এক শিষ্যকে বাঁচাতে তিনি্ লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে হাতে লাঠি তুলে নিয়েছিলেন। অনেকেই বাউলদের বিরুদ্ধে অবাধ যৌনাচারের অভিযোগ আনেন। অভিযোগটি মোটেই মিথ্যে নয়। কিন্তু আমাদের একটি বিষয় মনে রাখতে হবে। মুসলিমদের অপকর্মের জন্য যেমন ইসলাম দায়ী নয়, তেমনি কিছু কিছু বাউলের ইতরামীর জন্য লালন ও তাঁর শিষ্যকে ইতর বলা যায় না। লালনকে দেখেছেন এবং তাঁকে নিয়ে পড়াশুনা করেছেন এমন কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে লালন ও তাঁর শিষ্যরা ভুলেও ব্যভিচারে লিপ্ত হতেন না। ইন্দ্রীয়কে সুখী করতে গেলে কি আর খোদার দেখা মেলে! যৌন-সম্ভোগ নয়, যৌন-সংযম ও কাম-নিয়ন্ত্রণই বাউলের মোক্ষের পথ।
FileServeজেন্তে-মরে প্রেম-সাধন কি পারবি তোরা।
যে প্রেমে কিশোর-কিশোরী হয়েছে হারা।।
শোসায় শোষে না ছাড়ে বাণ
ঘোর তুফানে বায় তরী উজান
ও তার কাম নদীতে চর পড়েছে
প্রেম-নদীতে হল পোরা।।
হাঁটতে মানা, আছে চরণ
মুখ আছে তার, খাইতে বারণ
ফকির লালন কয়, এ যে কঠিন মরণ
তা কি পারবি তোরা।।


কামলোভী ভন্ড সাধকের কৃ্ত্রিম সাধনাকে লালন ব্যঙ্গ করে তাই বলেছেন্ "প্রেম জানে না প্রেমের হাটের বুলবুলা", কেননা "তার মন মেতেছে মদন্রসে সদায় থাকে সেই আবেশে"।

লালনের সূক্ষ্ম বিচারবুদ্ধির পরিচয় মেলে কাঙাল হরিনাথের বাউলগান সম্পর্কে মন্তব্য পেশের মাধ্যমে। একবার "শখের বাউল" হরিনাথ তাঁর কয়েকটি গান শুনিয়ে লালনের অভিমত জানতে চান। লালন মৃদু হেসে জবাব দিয়েছিলেন, "তোমার এ ব্যঞ্জন বেশ হইয়াছে, তবে নুনে কিছু কম আছে"(অর্থাৎ ভাষা কিঞ্চিৎ নীরস হইয়াছে)

অনেকে বলেন রবীন্দ্রনাথ নাকি লালনের গান চুরি করেছেন এবং তিনি নাকি লালনের সুরও চুরি করেছেন। যেহেতু তিনি জমিদার বংশের এবং লালন একজন damn care ফকির, তাই ঠাকুরের জন্য লালনগীতি চুরি করা কোন ব্যাপারই নয়। লালনের মাজারে গেলে কিংবা লালন একাডেমীর কোন শিক্ষার্থীকে জিজ্ঞেস করলে তারা আপনাকে এই কথাটিই ববে। আসলে ব্যাপার ভিন্ন। লালনের সাথে রবীন্দ্রনাথের কখনওই কথা হয়নি বলে পন্ডিতেরা মনে করেন। লালন একবার জ্যোতিন্দ্রনাথের দরবারে গান করলে তখনই কিশোর রবীন্দ্রনাথ প্রথম লালনকে দেখেন। রবিঠাকুর এরপর প্রায়ই লালন-শিষ্যদের সাথে দেখা করতেন এবং লালন সম্পর্কে পড়াশূনা করতেন। লালন দ্বারা তিনি তুমুলভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি লালনকে অনুকরণ করতেন, কিন্তু কখনওই লালনের গান কপি-পেষ্ট করেননি। নিচের বাক্যগুলি খেয়াল করুনঃ-

১) খ্যাপা তুই নাজেনে তোর আপন খবর যাবি কথায়(লালন)
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে(ঠাকুর)

২) আছে যার মনের মানুষ মনে, সে কি জপে মালা(লালন)
সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে?(ঠাকুর)

৩) আমার মনের মানুষেরি সনে মিলন হবে কতদিনে(লালন)
আমি তারেই খুজে বেড়াই যে রয় মনে আমার মনে(ঠাকুর)

৪) ঐ এক অজান মানুষ ফিরছে দেশে(লালন)
সে যে বাহির হল আমি জানি(ঠাকুর)

৫) আমারে কি রাখবেন গুরু চরণদাসী/ইতরপনা কার্য আমার অহর্নিশি।।(লালন)
আমি কেবল তোমার দাসী। কেমন করে আনব মুখে তোমায় ভালবাসি।।(ঠাকুর)

৬) কারে বল্বো আমার মনের বেদনা/ এমন ব্যথায় ব্যথিত মেলে না।।(লালন)
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ(ঠাকুর)

৭) কেন কাছের মানুষ ডাকছো শোর করে/আছিস তুই যেখানে, সেও সেখানে খুঁজে বেড়াও কারে।।(লালন)
আমার প্রাণের মানুষ আছে প্রাণে/তাই হেরি তায় সকখানে।।(ঠাকুর)

লালনের অন্তিম-মুহূর্তের বর্ণনায় বসন্তকুমার পাল লিখেছেনঃ-

বঙ্গীয় ১২৯৭ অব্দের কার্ত্তিকের প্রথম প্রত্যুষা, শর্ব্বরীর তিমিরাবগুন্ঠন এখনও উন্মোচন হয় নাই, তাই বাড়ীঘর, পথঘাট, উদ্যানপ্রান্তর গার্শির আলোকমালায় উজ্জ্বলিত; কোথায়ও হরিস্নকীর্তন, কোথায় বা শঙ্খধবনি; গার্শির মাঙ্গলিক অনুষ্ঠানে জড়তা পরিহার করিয়া গ্রাম্বাসীগণ সকলেই এখন জাগ্রত। এইসময় লালন স্বগৃহে রুগ্নশয্যায় শায়িত কিন্তু নিষ্ক্রিয় বা নীরব নহেন- শিষ্যগণসহ তন্ময়চিত্তে অন্তিম সঙ্গীত[পার কর হে দয়ালচাঁদ আমারে....] গাহিয়া চলিতেছেন। প্রভাতরশ্মি পূর্ব্বাশার অন্তর ফুটিয়া লোক্লোচনে দর্শন দিল, সাঁজীর সঙ্গীতও শেষ হইল, স্বরলহরী থামিয়া গেল, সমস্ত গৃহতল নীরব নিস্তদ্ধ, ইহার পর শীষ্যগণকে সম্বোধন করিয়া "আমি চলিলাম" বলিয়া তাঁহার কন্ঠ হইতে শেষ স্বর উচ্চারিত হইল, নেত্রদ্বয় নিমীলিত করিলেন, সমাজপরিত্যক্ত দীন ফকিরের জীবননাট্যের যবনিকাপাত হইল।


ধারণা করা হয় তিনি ১১৫ বছর বেঁচেছিলেন। সংখ্যাটি সম্পূর্ন সঠিক নাও হতে পারে কিন্তু তিনি নিঃসন্দেহে শত বর্ষ অতিক্রম করেছিলেন।


ইসলামী দৃষ্টিভঙ্গী থেকে দেখলে লালনের মধ্যে কোন ক্ষুত দেখছিনা। আজকে কোরানের কয়েকটি আয়াতের(৩৩:৩৫, ২:২৫৬, ২:২২৫) ৩টি অনুবাদ(ইউসুফ আলি, পিকথাল, শাকির) দেখলাম, যার সারমর্ম হল জান্নাতে যাওয়ার জন্য একমাত্র যোগ্যতা হল ভাল মানুষ হওয়া এবং অন্তরকে পরিস্কার রাখা। লালন মানুষের মধ্যে মানবপ্রেম জাগিয়ে তুলেছেন, তিনি তাঁর গানে স্রষ্টার প্রতি গভীর ভক্তি প্রকাশ করেছেন(হতে পারে তিনি আল্লাহ, যীশু, ভগবানে বিশ্বাস করেন না। কিন্তু কোরানের সেই আয়াতগুলোর আলোকে এ কাজ না করেও বেহেস্তে যাওয়া যায়, কারণ সেগুলোর মধ্যে একটি অবিশ্বাসীদেরকেও উল্লেখ করে)। আমরা আরও দেখলাম যে তিনি অবাধ যৌনাচার ঘৃ্না করতেন, তাই শরীয়াহপন্থীদের আরেকটি অভিযোগের সমাধান হইল। সর্বশেষ ইস্যুটি হল গান-বাজনা। আমরা যদি সম্মানিত ব্লগার ফতেমোল্লা সাহেবের "ইসলাম ও শরীয়াহ" নামক বইয়ের "ইসলামে সংগীত" অধ্যায়টি দেখি, তাহলে আমরা দেখব যে ইমাম গাজ্জালীর মত আলেমরা ইসলামে সংগীতের উপর নিষেধাজ্ঞার অস্তিত্ব অস্বীকার করেছেন। আমরা অধ্যায়টিতে কিছু হাদীসও দেখতে পাই যা নবী ও আয়েশা(রাঃ) এর সংগীত শ্রবণের কথা উল্লেখ করে(তাও আবার বালিকাদের গাওয়া গান, যা প্রমাণ করে যে গান গাওয়ার জন্য পুরুষ হওয়া লাগেনা)। এই কারণে আমার মনে হয় ইসলামের দোহাই দিয়ে লালনের নামে কুৎসা রটানো পুরোপুরি ভিত্তিহীন(এবং এটি গীবতের পর্যায়েও পড়ে)।