Showing posts with label Bangla Natok. Show all posts
Showing posts with label Bangla Natok. Show all posts

Wednesday, September 15, 2010

অপরিচিত

0 comments
আলম ও নীলা, এক অদ্ভূত দম্পতি। আলম ভীষণ নিরীহ গোছের। স্ত্রীকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু নিলা আলমকে সন্দেহ করে। নিলা প্রায়ই স্বপ্ন দেখে আলম তাকে খুন করে ফেলছে। নিলার স্বপ্নগুলো হয়তোবা শুধুই স্বপ্ন। কিন্তু সে বাস্তব জীবনে সে সব স্বপ্নের মিল খুঁজে পায়। একটা সময় আলম-নিলা দুজনই স্বপ্ন এবং বাস্তবের মাঝামাঝি এক অদৃশ্য জায়গায় আটকে যায়। আলম কোনভাবেই নিলাকে শান্ত করতে পারে না। এভাবেই চলতে থাকে নাটকটির কাহিনী।
নাটকটির রচনা ও পরিচালনায় অনিমেষ আইচ। নাটকটিতে অভিনয় করেছেন অপি করিম, ফারজানা চুমকী, পার্থ প্রমুখ।

Tuesday, September 14, 2010

অদৃশ্য রমনী

0 comments
৩৫ বছর বয়সী চা বাগানের মালিক সাহেদ ও ৩২ বছর বয়সী সাহেদের স্ত্রী গৃহবধূ তানিয়া বাস করে চা বাগানের সুন্দর একটি বাংলোয়। ৮ বছর দাম্পত্য জীবন কাটানোর পর সন্তান ধারনে অপারগ তানিয়ার প্রতি সাহেদের আকর্ষণ প্রায় নিঃশেষ হয়ে গেছে।

তানিয়া সাহেদের আচরনে স্পষ্ট টের পায় তার প্রতি অবজ্ঞা। তানিয়াদের বাংলোয় আমেরিকা থেকে বেড়াতে আসে তার খালাতো বোন অসম্ভব সুন্দরী ২০ বছরের তরুনী সোহানা। সাহেদ সোহানার প্রতি আকৃষ্ট হয়। সাহেদ ও সোহানার প্রেম যখন স্রোতের মতো বয়ে চলে তানিয়া তখন আবিষ্কার করে সাহেদের কাছে সে অদৃশ্য হয়ে গেছে।

চিত্রনাট্য করেছেন আকরাম খান ও সূবর্ণা সেঁজুতি টুশি এবং পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, সারিকা প্রমুখ।

শূণ্য মানব

0 comments
অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিল আকমলের মেয়ে রূপা। তারপর আর কোন দিন বাবার বাড়িতে পা দিতে পারেনি। স্বামী তাকে ছেড়ে যাবার পরও, যখন রূপার যাবার আর কোন বিন্দু মাত্র যায়গা ছিলনা তখনও আকমল তার বাড়ির দরজা খোলেনি । মেয়ের প্রতি ভালবাসা বা পুত্রের প্রতি ভালবাসা কোন দিন প্রকাশ করেননি। এমনকি তার স্ত্রীর প্রতি ভালবাসা ও প্রকাশ করেনি কোন দিন। ইদানিং প্রায়ই রূপার জন্য তার মন খারাপ থাকে। মাঝে মাঝে মেয়েকে দেখার জন্য পাগল হয়ে যায়। কত খোঁজ করেছে। কেউ কিছু বলতে পারে না।

বিপাশা হায়াতের রচনা ও তৌকির আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ওয়াহিদা মলিক জলি, তৌকির, সুইটি প্রমূখ।

এবং হুমায়রা বেগম

0 comments
পুরনো ঢাকার একটি কট্টর রক্ষণশীল পরিবারকে কেন্দ্র করে নাটকের কাহিনী গড়ে উঠেছে । মূলত পরিবারটির কর্তাব্যাক্তি কট্টর রক্ষণশীল। তিনি তার স্ত্রী-কন্যাদেরকে কখনও বাড়ির বাইরে যেতে দেন না। পরপুরুষের চেহারা দেখা হারাম বলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরইমধ্যে সৌদি প্রবিিস এক পাত্রের সাথে বড় মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু কন্যার মা বা কন্যা নিজেও পাত্রকে দেখার সুযোগ পায় না। বিয়ের রাতে কনে বরের চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়ে। এমন আকস্মিকতায় বর ভরকে যায়। সে শ্বশুর বাড়ির কট্টর গোড়ামি প্রথা ভাঙতে চায়।
রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। অভিনয়ে হাসান মাসুদ, বিন্দু, দিতি, আইরিন, মিশু, কাজী রাজু প্রমুখ।

লাঞ্চ দেন সাফার

0 comments
মেজবাউদ্দীন সুমনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় বিশেষ নাটক লাঞ্চ দেন সাফার। শামীমের অফিসের সবাই জানে শামিমের বউ রুচির রান্না তুলনাহীন। সুযোগমত লাঞ্চে শামীমের খাবারে ভাগ বসায় কেউ কেউ। একদিন শামীমের বšু রিয়াজ অফিসের এসে রুচির খাবার খেয়ে মুগ হয়ে যায়। এরপর প্রায় প্রতিদিনই দুপুরে লাঞ্চে এসে হাজির হয় রিয়াজ। একপর্যায়ে বাসায়ও যাওয়া শুরু করে সে। রিয়াজের অত্যাচারের মাত্রা বা তে থাকে। মাঝে মাঝে রাতের খাবার কিংবা সকালের নাস্তায়ও চলে আসে সে। শামীমের বাজার খরচ বাড়তে থাকে। বšুর জন্য রুচির সাথে মনমালিন্য শুরু হয়ে যায় রিয়াজের। রিয়াজের জালাতন থেকে বাচার জন্য শামিম ও রুচি রিয়াজকে বিয়ে করিয়ে দেয় রুচির বাšবী কণার সাথে। ঘটে নতুন বিপত্তি। কনা পিটিএ ট্রেনিংয়ের জন্য রাজশাহী যাবার সময় স্বামীর খাবার দায়িত্ব দিয়ে যায় বাšবী রুচীকে। এ নাটকে অভিনয় করেছেন সজল, বাঁধন, ইন্তেখাব দিনার প্রমূখ।

অটোসাজেশন

0 comments
‘রাগই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের জীবনের সব আনন্দ মাটি করে দেয়। দেহ মনকে করে তোলে অশান্ত, অস্থির। ফলে স্ত্রী-পুত্র-কন্যাসহ পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পারিক ভুল বুঝাবুঝি তৈরী হয়। একটি ভালো কথাও তখন নিকটজনেরা স্বাভাবিকভাবে নিতে পারেনা। এর প্রভাব পড়ে নিজের কর্মস্থলে। সহকর্মী, অফিসের বস, সবার কাছে আপনি হয়ে ওঠেন অপ্রিয় একজন মানুষ। ফলে হতাশা দিনদিন বাড়তে থাকে। এক সময় নিজেকে একজন চরম ব্যর্থ মানুষ মনেহয়। এতে জীবনের অফুরন্ত সম্ভাবনা নষ্ট হয়ে যায়। জীবনকে সত্য, সুন্দর আর সাফল্যময় করে তুলতে তাই প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানীদের মতে দৃষ্টিভঙ্গি দু'ধরনের। এক. রি-এ্যাকটিভ, দুই. প্রো-এ্যাকটিভ। যে মানুষ যত প্রো-এ্যাকটিভ অর্থাৎ রাগ-ক্ষোভ নিয়ন্ত্রনে রাখতে পারে, সবদিক দিয়ে সেই হয় সফল মানুষ। তেমনই এক গল্পের নাটক অটোসাজেশন’।
শামীম আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন- তৌকির আহমেদ, ঈশিতা, আবুল হায়াত, ডলি জহুর, সায়েম সামাদ প্রমূখ।