আমাদের চলাফেরার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বস্তুটি হলো জুতা বা পাদুকা। আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষে কিভাবে এবং কবে থেকে জুতার ব্যবহার শুরু করেন তা নিয়ে পৌরাণিক মতে, কিংবদন্তিতে, লোককথায়, ইতিহাসে আর সাহিত্যে রয়েছে নানা কথা, নানা মত, পণ্ডিতদের যুক্তি আর পাল্টা যুক্তি। এ জন্য জুতা আবিষ্কারের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জুতা হাতে আটকা পড়তে হয় রহস্যের গোলক ধাঁধায়!
পৌরাণিক মতে, বৈদিক দেবতা সূর্যমূর্তির পদযুগলে ব্যবহৃত পাদুকা স্বর্গলোক থেকে এসেছে। সুপ্রাচীনকাল থেকে ভারতবর্ষে যে, পাদুকার ঐতিহ্য গড়ে উঠেছিল তার প্রমাণ প্রাচীন সূর্য দেবতার মূর্তি কিংবা কার্তিকের মূর্তির পায়ে পাদুকা পরিধান রীতি। 'তৈত্তিরীয় সংহিতা'য় 'কাঞ্চী উপানহা উপমুঞ্চতি'তে জুতা সম্পৃক্ত সর্বপ্রাচীন তথ্য পাওয়া যায়। পৌরাণিক নানা গ্রন্থ রয়েছে জুতা প্রসঙ্গে। মহাভারতের অনুশাসন পূর্বে জুতা নিয়ে রয়েছে এক চমকপ্রদ কাহিনী। তা হলো_ এক রৌদ্রময় দুপুরে জমদগি্ন ওপর দিকে তীর নিক্ষেপ করছিলেন আর তার স্ত্রী রেনুকা তা মাটিতে পড়ার পরে তা নিয়ে আসছিলেন। কিন্তু প্রখর রৌদ্রের কারণে মাটি প্রচণ্ড গরম থাকায় খালি পায়ে রেনুকার পক্ষে পতিদেবের নিক্ষেপিত তীর নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। অর্ধাঙ্গিনীর এ দুরবস্থা দেখে জমদগি্ন ক্ষোভে অগি্নমূর্তি হয়ে সূর্যকে শাস্তি দেওয়ার জন্য ধনুকে তীর সংযোগ করতে উদ্যত হন। নিশ্চিত বিপদে আতঙ্কিত হয়ে সূর্যদেবতা জমদগি্নর শরণাগত হয়ে তাপ নিবারণের জন্য ছাতা ও জুতা প্রদান করেন।
প্রাচীনকালে রচিত গ্রন্থ থেকে পাওয়া যায়, সেকালে 'গুরুপাদুকা' এবং 'পাদুকা প্রতিমা' নামের দুই ধরনের জুতা ছিল। 'গুরুপাদুকা'র তৈরির উপকরণ দেখে সহজেই অনুমান করা যায় এটি ছিল অভিজাত উচ্চশ্রেণীর জন্য। কারণ এগুলো তৈরি হতো মূল্যবান চন্দন কিংবা দেবদারু কাঠ দিয়ে এবং তাতে থাকত মণি, রত্ন, রুপার ধাতব পাত। 'পাদুকা প্রতিমা' ছিল চটি জুতা ও খড়মের মতো।
কিছু কিছু শাস্ত্রীয় গ্রন্থে একালের বুট জুতার মতো দেখতে হাঁটু পর্যন্ত বিস্তৃত 'আজুনুপত্রচরণ' নামে আরেক শ্রেণীর জুতার উল্লেখ রয়েছে। এর উপকরণ ছিল 'চামড়া' ও 'মুঞ্জ' নামক একরকম তৃণ (কেউ কেউ অনুমান করেন, 'মুঞ্জ' থেকে 'মোজা' শব্দটি এসেছে)। আধুনিক পণ্ডিতদের মতে, 'মুঞ্জ' মোটেও মোজা নয়, এটিও এক ধরনের জুতাই ছিল।
সেকালের এক সময় নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পাদুকার প্রচলন শুরু হয়। খ্রিস্টপূর্ব প্রথম শতক কিংবা খ্রিস্টীয় ৪র্থ শতকের সর্বাধিক খ্যাতিসম্পন্ন সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাসের 'কাদম্বরী'র বর্ণনা মতে, সন্ন্যাসীদের বিশেষ প্রিয় ছিল নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি পাদুকা।
প্রাচীন ধ্রুপদী সাহিত্যের ভাষ্য মতে, দেবতারা নয় মানুষই জুতা উদ্ভাবন করে ব্যবহার শুরু করে। 'গোভিল গৃহ্যসূত্র' (৩য় প্রপাঠক)-এ এমন উল্লেখ রয়েছে যে, খালি পায়ে চলাফেরায় বিভিন্ন রকমের সমস্যা সমাধানের জন্য জুতা বা পাদুকার উদ্ভব হলেও তা ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু বাধ্যবাধকতা ছিল। কোনো পণ্ডিতের ধারণা, পাদুকা বা জুতার ব্যবহার এ অঞ্চলে শুরু হয় গ্রিক দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের মাধ্যমে। গ্রিকদের আগমনের আগে এ অঞ্চলের অধিবাসীরা বুট জুতার মতো আঁটসাঁট জুতা ব্যবহার তো দূরের কথা, এমনকি দেখেওনি। গ্রিকদের দেখে এ অঞ্চলের অধিবাসীরা বুট জুতো অনুকরণ করে তা ব্যবহার শুরু করে। যার প্রভাবে খ্রিস্টপূর্ব ৪র্থ শতক থেকে সূর্য এবং কার্তিকের মূর্তির পদযুগলে দেখা যেতে থাকে বুট জুতা। এই ধারণার বিপক্ষে যে যুক্তি রয়েছে তা হলো_ সূর্যদেবতার মূর্তি কিংবা কার্তিকের মূর্তির পদযুগলে বুট জুতা পরিধান রীতি সুপ্রাচীন। তা কালে-কালে এই ভারতীয় উপমহাদেশে যে পাদুকা ঐতিহ্য গড়ে উঠেছিল তারই একটি নমুনা। যা গ্রিক কিংবা অন্য কোনো সভ্যতা থেকে ধার করা নয়। এ বিষয়ে পর্যটক এরিয়ান-এর ভ্রমণ কাহিনীতে চমকপ্রদ তথ্য পাওয়া যায়। তিনি লিখেছেন_ 'যুদ্ধ শেষে গ্রিক সৈন্যরাই ভারতবর্ষের জুতার নমুনা সংগ্রহ করে নিজ দেশে নিয়ে গিয়েছিলেন।'
এসব বিতর্ক কিংবা রহস্যময়তার জন্যই বোধহয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'জুতা আবিষ্কার' নামক কবিতায় লিখে ফেলেন। যেখানে রাজা হবুচন্দ্রের কৌতুকময় কর্মকাণ্ডের মাধ্যমে দেবতা নয়, ভিন্ন কোনো সভ্যতা থেকে ধার করে নয় জুতা আবিষ্কার করে সাধারণ এক প্রজা।
বিষয় সমূহ
- Animal (67)
- Artical (38)
- Education (83)
- Fitness (19)
- Food (45)
- Game (12)
- Hijra(হিজড়া) (10)
- Journalism (23)
- Law (19)
- Liberation War(মুক্তিযুদ্ধ) (34)
- Love Effect (26)
- Mosque (43)
- Music (17)
- Nobel Prize (5)
- Organization (30)
- Others (56)
- Plants(গাছ-পালা) (29)
- Politics(রাজণীতি) (26)
- Scandal Religion (1)
- Tribe (8)
- Violence (16)
- Wikileaks (3)
Like for Update
64 Districts
- Bagerhat (4)
- Bandarban (4)
- Barisal (3)
- Bhola (3)
- Bogra (11)
- Brahmanbaria (2)
- Chandpur (4)
- Chapai Nawabganj (2)
- Chittagong (6)
- Comilla (2)
- Cox's Bazar (14)
- Dhaka (65)
- Dinajpur (6)
- Faridpur (1)
- Feni (1)
- Gaibandha (1)
- Gazipur (3)
- Gopalgonj (2)
- Habiganj (2)
- Jamalpur (4)
- Jessore (3)
- Jhenidah (2)
- Khagrachari (1)
- Khulna (3)
- Kishorgonj (2)
- Kurigram (1)
- Kushtia (3)
- Lalmonirhat (2)
- Madaripur (3)
- Magura (1)
- Manikgonj (1)
- Meherpur (2)
- Moulvibazar (14)
- Munsiganj (3)
- Mymensingh (5)
- Naogaon (8)
- Narayanganj (2)
- Natore (10)
- Netrokona (1)
- Nilphamari (2)
- Noakhali (1)
- Pabna (3)
- Panchagarh (2)
- Patuakhali (7)
- Pirojpur (1)
- Rajbari (1)
- Rajshahi (8)
- Rangamati (3)
- Rangpur (5)
- Satkhira (4)
- Sherpur (2)
- Sirajganj (5)
- Sunamganj (4)
- Sylhet (11)
- Tangail (1)
Blog Archive
-
►
2026
(23)
- ► সেপ্টেম্বর (2)
- ► ফেব্রুয়ারি (1)
-
►
2025
(83)
- ► সেপ্টেম্বর (4)
-
►
2021
(36)
- ► ফেব্রুয়ারি (6)
-
►
2019
(24)
- ► ফেব্রুয়ারি (1)
-
►
2016
(63)
- ► সেপ্টেম্বর (22)
- ► ফেব্রুয়ারি (1)
-
►
2014
(31)
- ► সেপ্টেম্বর (6)
- ► ফেব্রুয়ারি (5)
-
►
2013
(127)
- ► সেপ্টেম্বর (12)
- ► ফেব্রুয়ারি (3)
-
►
2012
(299)
- ► সেপ্টেম্বর (29)
- ► ফেব্রুয়ারি (1)
-
▼
2011
(294)
- ► সেপ্টেম্বর (11)
- ► ফেব্রুয়ারি (66)
-
▼
জানুয়ারি
(90)
- দিঘিরপাড় মসজিদ, ওসমানী নগর; সিলেট
- খুশকি
- ওলমেক সভ্যতা
- শীতকালে সকালে এবং সন্ধ্যায় আমাদেরও মুখ থেকে ধোঁয়া ...
- দ্য উইটেলসব্যাক গ্রাফ ডায়মন্ড
- মানুষখেকো গুহা
- ইয়েলো রেইন
- ক্রপসার্কেল
- টেগর লজ, কুষ্টিয়া
- ট্রি-হাউস
- আর্ক অব দ্য কোভেন্যান্ট
- ডেলফি মন্দির
- ফিঙ্গারপ্রিন্ট
- মসলিন
- ধনুক
- ব্রহ্মপুত্র
- বিশ্বের বিভিন্ন দেশের ও স্থানের নামকরণের কারণ
- ইংরেজি শব্দের উৎস সন্ধান
- উপমহাদেশের প্রথম গৌরবময় বিদ্রোহ
- কালো জাদু
- মণিপুরী জাদুঘর
- গড়াই
- কার্টুন
- গুহা
- পূর্ণিমায় রাস নৃত্য
- লিপিষ্টিক বা ঠোঁট পালিশ
- বড়দিন
- বিশ্বকাপ ক্রিকেট
- বুশ হাউস
- ইগুয়াজু জলপ্রপাত
- ভিক্টোরিয়া জলপ্রপাত
- নায়াগ্রা জলপ্রপাত
- সিয়ার্স টাওয়ার
- লুচি ফোলে কেন
- রাখাইন বৌদ্ধ মন্দির
- কুকুর গাড়ি
- কালী মন্দির, চালিতাবাড়িয়া, কেশবপুর, যশোর
- পৌষসংক্রান্তি
- সমুদ্রের পানি ব্যবহার: ডুববে না বাংলাদেশ ও মালদ্বী...
- ℞ লেখার অন্তরালে
- রিসমন্ড প্রাসাদ
- হুতু-তুস্সি বৃত্তান্ত
- ওসমানী জাদুঘর
- ইকোপার্ক, কুয়াকাটা
- ইরিয়ান জায়া
- অ্যাজমা রোগীদের ইনহেলার ব্যবহার বিধি
- চুলকানি
- কাঁধের পেশির সমস্যায় করণীয়
- Palpitation বা বুক ধড়ফড়
- শুধু শীতপ্রধান দেশেই তুষারপাত হয় কেন
- নবাববাড়ি, প্রিতিমপাশা, সিলেট
- ইস্টার আইল্যান্ড
- সোনিয়া জেমস
- নটিক্যাল সায়েন্স
- পাকিস্তানে জমিদার নন্দনের প্রেম প্রত্যাখ্যানের জের
- মেহেরজান
- পার্ল হারবার
- ভার্সাই
- ঝালকাঠি
- বিশ্ব ইজতেমার সংক্ষিপ্ত ইতিহাস
- সাদ্দামের রক্তে লেখা কোরআনের প্রদর্শনী
- জুতা আবিষ্কারের কাহিনী
- উটের দুধ-মূত্রে ক্যান্সার সারে!
- মীর জাফর
- MLM Business Illegal
- Log in Window XP without Password
- Some Moments With Bangobondhu
- গাইবান্ধা
- নাটোর
- বনসাই শিল্পের গোড়ার কথা
- চণ্ডীমুড়া, কুমিল্লা
- হেলেন
- ছুটি খাঁ জামে মসজিদ, চট্টগ্রাম
- জাদুঘর
- মাদাগাস্কার
- করিডা ডি টোরস
- তিব্বত
- ফরাশগঞ্জ
- চারশত বছরের ঢাকা
- Dhaka International Trade Fair 2011
- প্রথম নর্তকী মাতা হারি
- Find Friend in Facebook
- দুশো বছরে বাংলায় লালনভাব ও লালনসঙ্গীতের ক্রম ধারাপাত
- মিন্দানাও
- জেনে নিন
- ভোলা
- বুর্জ খলিফা
- মুখের জ্বালাপোড়া এবং করণীয়
- স্বামী-স্ত্রীর পছন্দে অমিল
- নববর্ষ
-
►
2010
(616)
- ► সেপ্টেম্বর (133)
- ► ফেব্রুয়ারি (4)
মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)











0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন