এক আফগান তালেবান জঙ্গির সঙ্গে বিয়ে হয়েছিল বিবি আয়শার (১৮)। কিন্তু সুখ হয়নি সংসারে। দিন-রাত খাটাখাটনি তো ছিলই, তার পরও চলত শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক নির্যাতন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে পালান তিনি। কিন্তু পিছু নিয়ে স্বামী তাঁকে পাকড়াও করেন। শাস্তি হিসেবে কেটে দেন তাঁর নাক-কান। এভাবে অঙ্গহানির মাধ্যমে তাঁর চেহারা বিকৃত করে দেওয়া হয়।
২০০৯ সালে এই নির্মম ঘটনার শিকার হন আয়শা। উন্নত চিকিৎসার মাধ্যমে নাক-কানের আদল ফিরিয়ে আনতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। প্রসিদ্ধ সাময়িকী টাইম-এর ৯ আগস্ট সংখ্যার প্রচ্ছদে আয়শার নাকহীন ছবি ছাপা হয়েছে। আয়শা লিখতে-পড়তে জানেন না। টাইম সাময়িকীর নামও শোনেননি কখনো। তাঁকে নিয়ে এতে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় তাঁর কী উপকারে আসবে, তাও অনুধাবন করার কোনো ক্ষমতা নেই তাঁর।
যুক্তরাষ্ট্র যাওয়ার আগে স্বদেশে একটি আশ্রয়কেন্দ্রে দীর্ঘ ১০ মাস ছিলেন আয়শা। সাময়িকীতে ছবি ছাপা হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এতে অন্য কোনো নারীর উপকার হবে কি হবে না, তা জানি না। তবে আমি আমার নাক-কান ফিরে পেতে চাই।’
ঘটনার শুরু আরও আগে। আয়শার বয়স তখন ১২ বছর। ছোট বোনের বয়স আরও কম। আফগানিস্তানের উরুজগান প্রদেশে এক তালেবান জঙ্গির পরিবারের কাছে এই দুই বোনকে হস্তান্তর করেন তাঁদের বাবা। সেখানকার আদিবাসী সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী একটি বিরোধ মেটাতেই এ ব্যবস্থা। স্থানীয় ভাষায়, এই বিরোধ ‘বাদ’ নামে পরিচিত। আয়শার এক চাচা এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। এই রক্তঋণ শোধ করতে আয়শার বাবা দুই মেয়েকে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
কিশোরী বয়সে আয়শার বিয়ে হয় ওই জঙ্গির সঙ্গে। জঙ্গি হওয়ায় স্বামীকে বেশির ভাগ সময় পালিয়ে থাকতে হয়। এদিকে শ্বশুরবাড়িতে আয়শা ও তাঁর বোনের খাটতে খাটতে প্রাণ ওষ্ঠাগত। চাচার কৃতকর্মের জন্য দুই বোনকে বেদম পিটুনি দিত শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে আয়শা পালান সেখান থেকে। কিন্তু স্বামী তাঁকে ধাওয়া করে কান্দাহার থেকে পাকড়াও করেন।
আফগানিস্তানের পশতুন সমাজে স্ত্রীর কারণে কোনো স্বামী লজ্জা পেলে নাক-কাটা গেছে বলে তাঁকে ভর্ৎসনা করা হয়। আয়শা পালিয়ে যাওয়ার ঘটনায় সেই অপবাদ এসে পড়ে স্বামীর গায়ে। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীর নাক ও কান কেটে দেন তিনি। মার্কিন সাহায্যকর্মীরা আয়েশাকে কাবুলে আফগান-আমেরিকান সংস্থা ‘উইমেন ফর আফগান উইমেন’-এর আশ্রয়কেন্দ্রে নিয়ে যান।
টাইম সাময়িকীর প্রচ্ছদে আয়শার ছবির সঙ্গে যে কথাটি রয়েছে, তা হলো ‘আমরা আফগানিস্তান ছাড়লে কী ঘটবে।’ এতে আভাস দেওয়া হয়েছে, এখনই যে অবস্থা, দেশটি ত্যাগ করলে না জানি কী ঘটবে!
উইমেন ফর আফগান উইমেনের কর্মকর্তা মনিজা নাদেরি বলেন, দেশটি ত্যাগ করলে কী ঘটবে তা লোকজনের দেখা ও জানা প্রয়োজন।
তবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে যাঁরা সমালোচনা করেন, তাঁরা বলছেন, এটি হচ্ছে আবেগকে পুঁজি করে জোর করে সেখানে থেকে যাওয়ার চেষ্টা। নিউইয়র্ক টাইমস।
সূত্রঃ দৈনিক প্রথম আলো
বিষয় সমূহ
- Animal (67)
- Artical (37)
- Education (83)
- Fitness (19)
- Food (45)
- Game (12)
- Hijra(হিজড়া) (9)
- Journalism (23)
- Law (19)
- Liberation War(মুক্তিযুদ্ধ) (34)
- Love Effect (26)
- Mosque (43)
- Music (17)
- Nobel Prize (5)
- Organization (30)
- Others (56)
- Plants(গাছ-পালা) (29)
- Politics(রাজণীতি) (26)
- Scandal Religion (1)
- Tribe (8)
- Violence (16)
- Wikileaks (3)
Like for Update
64 Districts
- Bagerhat (4)
- Bandarban (4)
- Barisal (3)
- Bhola (3)
- Bogra (11)
- Brahmanbaria (2)
- Chandpur (4)
- Chapai Nawabganj (2)
- Chittagong (6)
- Comilla (2)
- Cox's Bazar (14)
- Dhaka (65)
- Dinajpur (6)
- Faridpur (1)
- Feni (1)
- Gaibandha (1)
- Gazipur (3)
- Gopalgonj (2)
- Habiganj (2)
- Jamalpur (4)
- Jessore (3)
- Jhenidah (2)
- Khagrachari (1)
- Khulna (3)
- Kishorgonj (2)
- Kurigram (1)
- Kushtia (3)
- Lalmonirhat (2)
- Madaripur (3)
- Magura (1)
- Manikgonj (1)
- Meherpur (2)
- Moulvibazar (14)
- Munsiganj (3)
- Mymensingh (5)
- Naogaon (8)
- Narayanganj (2)
- Natore (10)
- Netrokona (1)
- Nilphamari (2)
- Noakhali (1)
- Pabna (3)
- Panchagarh (2)
- Patuakhali (7)
- Pirojpur (1)
- Rajbari (1)
- Rajshahi (8)
- Rangamati (3)
- Rangpur (5)
- Satkhira (4)
- Sherpur (2)
- Sirajganj (5)
- Sunamganj (4)
- Sylhet (11)
- Tangail (1)
Blog Archive
-
►
2026
(20)
- ► সেপ্টেম্বর (2)
- ► ফেব্রুয়ারি (1)
-
►
2025
(83)
- ► সেপ্টেম্বর (4)
-
►
2021
(36)
- ► ফেব্রুয়ারি (6)
-
►
2019
(24)
- ► ফেব্রুয়ারি (1)
-
►
2016
(63)
- ► সেপ্টেম্বর (22)
- ► ফেব্রুয়ারি (1)
-
►
2014
(31)
- ► সেপ্টেম্বর (6)
- ► ফেব্রুয়ারি (5)
-
►
2013
(127)
- ► সেপ্টেম্বর (12)
- ► ফেব্রুয়ারি (3)
-
►
2012
(299)
- ► সেপ্টেম্বর (29)
- ► ফেব্রুয়ারি (1)
-
►
2011
(294)
- ► সেপ্টেম্বর (11)
- ► ফেব্রুয়ারি (66)
-
▼
2010
(616)
- ► সেপ্টেম্বর (133)
-
▼
আগস্ট
(96)
- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন
- বিএনপি
- শ্রীকৃষ্ণ
- প্রেমিকার জন্য ল্যাপটপ এবং একটি অপহরণ নাটক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই
- গিমে মিউজিয়াম, ফ্রান্স
- মোহাম্মদপুর শহীদ পার্ক মার্কেট
- জাতীয় জাদুঘর
- দাসত্ব প্রথা
- পিরামিড
- ল্যুভর মিউজিয়াম, ফ্রান্স
- হার্ডরক ব্যান্ড ডিপ পার্পল
- পরমাণু ঘড়ি
- নওশেরার উদ্বাস্তু শিবির
- মৌলভীবাজার
- বাদামি প্রেতাত্মা রহস্য
- ইন্ডিয়ান মিউজিয়াম
- মুখোশচিত্র
- ঢাকার রেকর্ড সংখ্যক শিলালিপি প্রকাশ, বঙ্গ নিয়ে গবে...
- বার্ড ফ্লু
- আচেহ দ্বীপ
- পৃথিবীর প্রথম সংবাদপত্র
- আলজেরিয়া
- প্রাচ্যের ভেনিস বরিশাল
- বাংলাদেশের নৌকা
- বাংলা একাডেমীর বর্ধমান হাউজ
- হানবুক
- বাত সারাতে ব্যাকটেরিয়া
- ইউনানী ও আয়ুর্বেদিক কলেজ
- সৈয়দ হাতেম আলী কলেজ
- ডিমেও বিষ!
- বাংলাদেশের গ্যাস দিয়ে ভারতে তৈরি হচ্ছে ৭২৬ মেগাওয়া...
- বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়া
- জগদল বিহার, নওগাঁ
- কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোলস
- মানুষের মাঝের আঙুল লম্বা কেন
- ছাগল সুন্দরী প্রতিযোগিতা
- নতুন টাইটানিক
- সূর্যের জানা-অজানা কথা
- তারা মসজিদ
- ইসরায়েলি ‘স্যুভেনির ছবি’
- ফিলিস্তিনি স্বামী হত্যার বিচারের অপেক্ষায় মার্কিন ...
- ক্যামেরুনে মেয়েদের ‘বড়’ হতে বাধা
- বিশ্বপ্রকৃতির জীবন্ত জাদুঘর গ্যালাপাগোস
- Is this the way you send love messages?
- গিরিশচন্দ্র সেন ও কুরআনের বাংলা অনুবাদ
- মহাপ্রাচীর কাহিনী
- মক্কামান সময়
- আবর্জনা থেকে শক্তি
- রাজধানীর বর্জ্য পুনঃব্যবহারে বছরে বাঁচে ৩৫০০ কোটি ...
- যুদ্ধের সময় সেনাদের দ্বারা ধর্ষণ শাস্তিযোগ্য অপরাধ
- ব্রজলাল কলেজ, খুলনা
- শেয়ার বাজারে আসতে হলে
- হবিগঞ্জ
- রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রঃ একটি ঐতিহাসিক বা...
- বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ নিয়ে প্রশ্ন
- জীবনযুদ্ধ এবং কিছু স্বপ্ন
- বিশ্বের দুর্ভাগা ৪১ রাষ্ট্রনায়ক
- তেজপুর
- শ্রীমঙ্গল
- বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র বসানোর সর্বদলীয় তালিকা
- ঢাকা নগরের আয়তন বৃদ্ধির প্রয়োজন নেই
- মজলিশ আউলিয়া মসজিদ, মাদারীপুর
- সেফটি পিন
- উট
- ফেনসিডিল
- শরীরের লোম
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর
- আহসান মঞ্জিল জাদুঘর
- ডাকসু সংগ্রহশালা
- রূপলাল হাউজ
- কারওয়ান বাজার সুপার মার্কেট
- বড় বাপের পোলায় খায়
- চার বছরের শিশুর মুখে ফেনসিডিল!
- শরণখোলা, বাগেরহাট
- সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা
- বাংলাদেশের পতাকা
- জামালপুর
- কাপ্তান বাজার ডিসিসি মার্কেট
- পানাম নগর
- ঢাকা ক্লাব ঐতিহ্যে শতবর্ষের ধারক
- বলধা গার্ডেন
- মনসা মঙ্গলে বাংলার ভাবের হদিস
- স্টাম্প প্যাড
- আয়শা
- স্পেতসেস
- ভারতীয় মুসলমানদের বঞ্চনা
- আকবরিয়া গ্র্যান্ড হোটেল, বগুড়া
- ক্লিওপেট্রা
- ব্যাংক অব আমেরিকা টাওয়ার
- সৌন্দর্য চর্চায় লেবু
- কক্সবাজার
- আচার ভালো রাখার উপায়
- রোজ গার্ডেন
- খিলগাঁও সুপার মার্কেট
- দালাল
- ► ফেব্রুয়ারি (4)
শুক্রবার, ৬ আগস্ট, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)











কি লোমহর্ষক কাহিণী।