বাউফল উপজেলার ঐতিহাসিক পুরার্কীতিগুলো এখন প্রায় ধ্বংসের পথে। এখানকার উল্লেখযোগ্য কীর্তিগুলো হচ্ছে : চন্দ্র দ্বীপ রাজ্যের রাজধানী কচুয়া, কমলা রানীর দীঘি, ঘষেটি বিবির মসজিদ, তমিরুদ্দিন আউলিয়ার মাজার, কালিশুরীতে সৈয়দ আরেফিনের মাজার ও আদি যুগের মেলা, মদনপুরা গ্রামের ঢোল সমুদ্র দীঘি, কাছিপাড়া কানাই বলাই পুকুর, বগাতে ভারতবর্ষের সুপ্রাচীন চালের গোলা এবং বিলবিলাসে শেরেবাংলার পূর্ব পুরুষের মাজার। এসব কীর্তি যথাযথ রক্ষণাবেক্ষণ, সংস্কার এবং সংরক্ষণের ব্যাপারে সংশ্লিষ্ট মহলের উদ্যোগ নেই, এমনকি নামফলকও দেওয়া হয়নি। এরই মধ্যে কোনো কোনো স্থানের স্থাপত্য নিদর্শনের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। দু'চারটি যা আছে তাও বিলুপ্তের পথে।
রাজা যশো রাজপাল মায়ের আদেশে বিশাল আকৃতির দীঘি খননের কাজ শুরু করেন। মায়ের আদেশ ছিল দীঘির তলদেশ হতে ঢোলের শব্দ শোনা মাত্র দীঘি খননের কাজ বন্ধ করতে হবে। যখন ঢোলের শব্দ শোনা গেছে তখন দীঘির খনন কাজ বন্ধ হয়ে যায়। বিশালাকায় অর্থাৎ সমুদ্রের মতো দীঘি নামকরণ হয়েছে ঢোল সমুদ্র দীঘি। দীঘির চিহ্ন এখনো বিদ্যমান।
বিলবিলাসের কাজিবাড়ি ছিল শেরেবাংলা এ কে ফজলুল হকের পূর্ব পুরুষের বাড়ি। আঠারো শতকের দিকে ভগলপুর থেকে শেরবাংলার পূর্বপুরুষ বিচারকের চাকরি নিয়ে বিলবিলাস গ্রামে আসেন। শেরেবাংলার দাদা কাজি আকরাম ১৮২০ সালে বিলবিলাস গ্রামে জন্মগ্রহণ করেন।
কমলারানীর দীঘি থেকে আধা কিলোমিটার দক্ষিণে রাস্তার পাশেই সুউচ্চ বটবৃক্ষের নিচে মাজারটি। দেড় থেকে দুইশ বছর আগে যশোর হতে পাগল বেশে ওই ব্যক্তির এলাকায় আগমন ঘটে। ওই ব্যক্তিকে নিয়ে বহু অলোকিক ঘটনা, কল্পকাহিনী এলাকার প্রবীণদের মুখে মুখে ছড়িয়ে আছে। মাজারে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু নারী-পুরুষ মানত নিয়ে আসে। জানা গেছে, প্রতিবছর চৈত্র মাসে মাজারের পাশে হয়। মাজারে পাশে বসবাস করছেন লালবরু বেগম জানান, তমির উদ্দিন আউলিয়া মারা গেছে ঠিকই কিন্তু এলাকার অনেকেই বিভিন্ন জায়গায় দেখতে পান। আবার চোখের পলকের মধ্যে অদৃশ্য হয়ে যান। এলাকার নিবাসী নয়া মিয়া জানান, আমরা তমির উদ্দিন আউলিয়ার সম্পর্কে দাদা-দাদির কাছে অলৌকিক কাহিনী শুনে আসছি। কিন্তু মাজারটি রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা নেই। মাজার ঘরটি পুরনো হয়ে গেছে। মাজারের পাশে স্তম্ভটি লেখা নেই।
বৃহত্তর বরিশাল, ফরিদপুর ও খুলনা জেলার অংশ বিশেষ নিয়েছিল চন্দ্র দ্বীপ রাজ্য। চতুর্দশ শতকে চন্দ্রদ্বীপ ছিল বাকলা নামে পরিচিত। আর বাকলার রাজধানী বাউফলের কালাইয়া বন্দরের অদূরে কচুয়া নামক স্থানে ছিল। কালের বিবর্তনে ও তেঁতুলিয়ার করাল গ্রাসে রাজধানী কচুয়ার কোনো চিহ্ন নেই। ইতিহাস থেকে জানা যায়, বাকলার রাজধানী থেকে দনুজমর্দন দেব, তার ছেলে রমা বল্লব, তৎপুত্র কৃষ্ণ বল্লবের পর পর্যায়ক্রমে হরি বল্লব, জয়দেব এবং তার কন্যা কমলা রানী এরা ৪০০ বছর চন্দ্র দ্বীপ রাজ্য শাসন করে গেছেন। রাজা জয় দেবের মৃত্যুর পর কন্যা কমলা রানী ১৪৯০ সালে সিংহাসনে বসেন। ওই সময় গৌরের সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। কথিত আছে ৪০০ বছর যারা চন্দ্রদ্বীপ রাজ্য শাসন করেছেন তাদের মধ্যে সর্বগুণসম্পন্ন শেষ্ঠ শাসক ছিলেন কমলা রানী। নারী হয়েও ওই যুগে রাজ্য শাসন করা ছিল অকল্পনীয়। কমলা নেই, আছে শুধু কালের সাক্ষী হয়ে চন্দ্রদ্বীপ রাজ্যের শোর্যবীর্যের স্মৃতিচিহ্ন কমলা রানীর দীঘি। কথিত আছে, কমলার নামেই দীঘির নামকরণ করা হয়েছে। ওই দীঘিতে ডুবেই কমলা মৃত্যুবরণ করেন। দীঘিতে ডুবে কমলার মৃত্যু হওয়ার কারণে ইংরেজ লেখকরা বাউফলকে বউ-ফল নামে অভিহিত করেন। স্ত্রী কমলার নামেই দীঘির নামকরণ করা হয়। দীঘির পশ্চিম পাড়ে শ্বেতপাথর দিয়ে ঘাট বাঁধানো হয়। দীঘি কাটা হলেও আশ্চর্যের বিষয় দীঘিতে পানি ওঠে না।
-সাইফুল ইসলাম, বাউফল
বিষয় সমূহ
- Animal (67)
- Artical (30)
- Education (82)
- Fitness (19)
- Food (45)
- Game (12)
- Hijra(হিজড়া) (7)
- Journalism (23)
- Law (19)
- Liberation War(মুক্তিযুদ্ধ) (34)
- Love Effect (26)
- Mosque (43)
- Music (17)
- Nobel Prize (5)
- Organization (30)
- Others (56)
- Plants(গাছ-পালা) (29)
- Politics(রাজণীতি) (24)
- Scandal Religion (1)
- Tribe (8)
- Violence (16)
- Wikileaks (3)
Like for Update
64 Districts
- Bagerhat (4)
- Bandarban (3)
- Barisal (3)
- Bhola (3)
- Bogra (11)
- Brahmanbaria (2)
- Chandpur (4)
- Chapai Nawabganj (2)
- Chittagong (6)
- Comilla (2)
- Cox's Bazar (14)
- Dhaka (65)
- Dinajpur (6)
- Faridpur (1)
- Feni (1)
- Gaibandha (1)
- Gazipur (3)
- Gopalgonj (2)
- Habiganj (2)
- Jamalpur (4)
- Jessore (3)
- Jhenidah (2)
- Khagrachari (1)
- Khulna (3)
- Kishorgonj (2)
- Kurigram (1)
- Kushtia (3)
- Lalmonirhat (2)
- Madaripur (3)
- Magura (1)
- Manikgonj (1)
- Meherpur (2)
- Moulvibazar (14)
- Munsiganj (3)
- Mymensingh (5)
- Naogaon (8)
- Narayanganj (2)
- Natore (10)
- Netrokona (1)
- Nilphamari (2)
- Noakhali (1)
- Pabna (3)
- Panchagarh (2)
- Patuakhali (7)
- Pirojpur (1)
- Rajbari (1)
- Rajshahi (8)
- Rangamati (3)
- Rangpur (5)
- Satkhira (4)
- Sherpur (2)
- Sirajganj (5)
- Sunamganj (4)
- Sylhet (11)
- Tangail (1)
Blog Archive
-
▼
2010
(616)
-
▼
September
(133)
- বাউফল
- আহসান মঞ্জিল
- মুসলিম জাতিকে মৌলবাদী ও সন্ত্রাসী বলা হয় কেন
- অজন্তা
- রকমারি
- সবুজ পাথর পান্না
- ভাসুবিহার
- কুটুমবাড়ি রেস্তোরাঁ
- লেক সাকার্স, ধানমণ্ডি
- বাংলা একাডেমী
- মওলা বখ্শ মেমোরিয়াল ট্রাস্ট
- লাউয়াছড়া
- এলিসি প্রাসাদ, ফ্রান্স
- মহেশখালী দ্বীপ
- রোবেন দ্বীপ
- ফ্রেঞ্চ গায়ানা
- হিন্দু ধর্মে এক সৃষ্টিকর্তা বিষয়ক শ্লোক
- অসুস্থ হলে মৃত্যুই পরিণতি
- Is Your Friend Invisible?
- আগ্নেয়গিরি
- মানুষ লম্বা বা বেঁটে হয় কেন?
- কালাবার
- ফিনিশীয় জাতি
- সেন্ট হেলেনা
- পাটমোস
- রবিনসন ক্রুসো দ্বীপ
- ইউরোপিয়ান কমিউনিটি (EC)
- ভৌতিক অগ্নিকাণ্ড
- টেলিপ্যাথি
- সপ্তম ক্লিওপেট্রা
- বি.আই.টি
- জয় কমমেটিকস
- চাঁদপুর
- ম্যারামন্স কাভেরন্স গুহা
- কমনওয়েলথ
- প্রাদো মিউজিয়াম
- মেয়েতে মেয়েতে বিয়ে
- কার্জন হল
- ইয়াবা স্থায়ীভাবে যৌন ক্ষমতা কেড়ে নেয়
- টাউন হল গভর্নমেন্ট মার্কেট
- ট্রপিকেল রিসোর্ট
- ৬৯টি সন্তান
- উজিফি গ্যালারি
- উল্কি কাহিনী
- টেলিফোন
- সমুদ্রের উৎপত্তি
- ইয়ঙলুর ঘণ্টা
- বাংলাদেশে মানুষের সেবায় এক বিদেশিনী
- রাজধানীতে ৫ হাজার নক্শা বহির্ভূত ভবন নির্মাণ
- স্টেথিস্কোপ
- অস্কার
- বিশ্বের প্রথম উপন্যাস
- ওডেরনিস লাইন
- মেলামিন
- বগুড়া
- রংপুর জাদুঘর
- ভ্যাটিকান জাদুঘর
- স্বর্ণ মন্দির
- নিনজা
- কুসুম্বা মসজিদ নওগাঁ
- ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট
- আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম
- ছোট সোনামসজিদ চাঁপাইনবাবগঞ্জ
- বড় মসজিদ সুনামগঞ্জ
- শোলাকিয়া ঈদগাহ, কিশোরগঞ্জ
- গুঠিয়া মসজিদ বরিশাল
- কেরামতিয়া মসজিদ রংপুর
- আতিয়া মসজিদ
- মিশর
- দ্য ডা ভিঞ্চি কোড
- রাজসিক
- অপরিচিত
- দ্য টাওন
- সেরা ১০ প্রেমের ছবি
- কাঁটা
- অদৃশ্য রমনী
- শূণ্য মানব
- এবং হুমায়রা বেগম
- লাঞ্চ দেন সাফার
- অটোসাজেশন
- স্মার্ট ক্রেডিট কার্ড কতটা স্মার্ট
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার একমাত...
- সুতি পোশাক
- চুলের যত্ন
- কিভাবে চিনবেন আসল টাকা বা নকল টাকা
- পরীকুণ্ড জলপ্রপাত
- শুভলং, রাঙামাটি
- কুয়াকাটা সমুদ্র সৈকত
- ইনানী সমুদ্র সৈকত
- কক্সবাজার
- সেন্টমার্টিন
- প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী পুরুষ, নারী নয়
- ইসলামি অর্থনীতিতে উপার্জন ও ব্যয়ের নীতিমালা
- কৌমার্যবৃত্তি বা আজীবন অবিবাহিত থাকার সংস্কার কতট...
- বয়ফ্রেন্ড কালচার ও অসহায় পশ্চিমা নারী
- কিছু কালজয়ী বাংলা গানের ডাউনলোড লিংক
- সাবিনা ইয়াসমিনের কিছু গানের তালিকা
- বাংলা সিনেমার সোনালী দিনের স্মরণীয় কিছু গান
- ইস্টার্ন ইউনিভার্সিটি
- ইন্টারনেট শপিং সিকিউরিটি
- ঢাকার ঈদ
- ঈদ উৎসবের গোড়ার কথা
- প্রতিবছর ঈদ এগিয়ে আসে কেন
- ওরা রক্ত বিক্রি করে ঈদের সেমাই খাবে!
- ব্রিটিশ মিউজিয়াম
- মহাপ্রলয় কাহিনী
- সুয়েজ খাল
- পেন্টাগন
- হাজার রাত্রির চাইতে শ্রেষ্ঠ লাইলাতুল ক্বদর
- বঙ্গবন্ধু হকার্স মার্কেট
- হোসনী দালান
- অশ্বখুরাকৃতি হ্রদ
- জাপান
- রিকশা
- জেমস হকিনস
- চীনামাটি
- ডুবে যাচ্ছে মালদ্বীপ
- মশা
- মাছেরা কি ঘুমায়
- পৃথিবীর সপ্তাশ্চর্য
- গণিকাবৃত্তিতে ব্রিটিশ এমপির স্ত্রী
- সাপুড়ে
- পোষাক ও পর্দা: ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্র - তরিকু...
- পৃথিবীর প্রাচীনতম নির্যাতন -তসলিমা নাসরিন
- অবরুদ্ধ পবিত্র বায়তুল মোকাদ্দাস
- ভূমি জরিপকারী
- বিপ্লবী ক্ষুদিরাম বসু
-
▼
September
(133)
Thursday, September 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)











0 comments:
Post a Comment